বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:০১ পিএম
চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফুলেল শুভেচ্ছা
মাসুদ হোসেন : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার নেতৃবৃন্দ।
গত ২৮ জানুয়ারি, শনিবার চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তণ শিক্ষার্থীদের পূণর্মিলনী ও রজতজয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপিকে এ শুভেচ্ছা জানানো হয়। প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আফরোজা মারিয়া।
এসময় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রনজিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনজুরুল হক শোয়েব, লেখক ও শিক্ষা উপদেষ্টা জেসমিন মুননি, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন পাটওয়ারী, ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম খান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুণর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী আগত ব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি দক্ষতার সাথে পালন করেছেন সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital