বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কল্যাণুপুরে সমাজ সেবার কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৭ পিএম
কল্যাণুপুরে সমাজ সেবার কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত

সজীব খান : চাঁদপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে কমিউনিটি ডায়লগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় কল্যাণপুর ইউনিয়নের হলরুমে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীর সভাপতিত্বে ইউপি সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, সহ-সমাজ সেবা অফিসার মোঃ শফিকুর রহমান,ফিল্ড সুপারভাইজার রবিউল হোসেন, বাকী উল্ল্যাহ তালুকদার, মমিন বেপারী, ইমাম ফারজী, সেলিম বকাউল, মিজানুর রহমান তালুকদার, খোরশেদ, সালামত খান, মহিলা সদস্য জোৎসা বেগম, রমি বেগম, নাজমা বেগম প্রমুখ।

এ সময় কল্যাণপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, রাজনীতিবিদ, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে বক্তরা আলোচনা করেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদ একত্রে কাজ করলে দ্রুত সরকারে ভিষন বাস্তবায়ন হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital