বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গাজীপুর চেয়ারম্যানের শপথ গ্রহণ। আজকে থেকে আপনি জনগণের সেবক: ডিসি কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৭ পিএম
চাঁদপুরে গাজীপুর চেয়ারম্যানের শপথ গ্রহণ। আজকে থেকে আপনি জনগণের সেবক: ডিসি কামরুল হাসান

মোঃ সাজ্জাদ হোসেন রনি: চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ এর শপথ অনুষ্ঠিত হয়েছে।

১লা ফেব্রুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।

চেয়ারম্যানদের উদ্দেশ্যে ডিসি বলেন, প্রতিটি কাজ করার জন্যে সুনির্দিষ্ট আইন রয়েছে। আপনাদের ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্যেও রয়েছে আইন। সেসব আইন পরলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কোনো কাজ করলে আগে মাথায় রাখবেন পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা। আইন-কানুন মেনে কাজ করলে বিপদে পড়ার শঙ্কা কম থাকে।

তিনি আরো বলেন, যেহেতু শপথ নিয়েছেন সেহেতু আজকে থেকে আপনি জনগণের সেবক। চেয়ারম্যানের জায়গায় এসেছেন মানে অনেক সম্মানের জায়গায় এসেছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচন করা অনেক কঠিন ব্যাপার। কঠিন একটা নির্বাচন করে আপনি এখানে এসেছেন। কেউ ভোট দিয়েছেন কেউ দেয়নি কিন্তু আপনার কাছে প্রতিটি মানুষই সমান হওয়া উচিত। মানুষের খুব কাছাকাছি যাওয়ার যেহেতু সুযোগ হয়েছে সেহেতু বিচারটা ঠিকমত করবেন। জনগণের কাছে ওয়াদা করে নির্বাচিত হয়েছেন, সেই ওয়াদা আপনার পূরণ করতে হবে।

Model Hospital

স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেন।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা প্রেসক্লাব, হাইমচর সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারীসহ সরকারি-বেসরকারি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital