বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কোরআন অবমাননা ও বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধনের দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৫ পিএম
কোরআন অবমাননা ও বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধনের দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার: নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআনে অগ্নি সংযোগ এবং পাঠপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে বাইতুল আমিন শপথ চত্বরের সামনে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল করব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভপতি জয়নাল আবেদীন।
তিনি বলেন, কানাডা ও সুইডেনে কোরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশ সরকার দূতাবাসের মাধ্যমে নিন্দা প্রস্তাব করতে হবে। বিশ্বের যে কোন স্থানে ইসলাম ও কোরআনকে নিয়ে কটুক্তি ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেবে না।
তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষাক্রমের কমলমতি শিশুদের হাতে যে পাঠ্যবই তুলে দেয়া হয়েছে। তা ইসলাম, দেশ ও কোরআন বিরোধী। পাঠ্যক্রমে ডারউইনের মতবাদসহ ইসলামের ইতিহাস বিকৃত করা হয়েছে। এতে করে আমরা মনে করি সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আগামী প্রজন্মকে ইসলাম বিরোধী হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, অবিলম্বে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে হবে। আপনি যেহেতু চাঁদপুরের সন্তান, তাই বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করে ইতিহাস সৃষ্টি করুন। অন্যথায় ইসলাম ও মুসলমানদের আন্দোলনের দাবানলে আপনিসহ সরকার ইতিহাসের আস্থাকুরে নিক্ষিপ্ত হবেন।
ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী কে এম ইয়াছিন রাশেদ সানির পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি গাজী মোঃ হানিফ, মাওলানা মাকসুদুর রহমান, সাবেক সভাপতি মাও. নূরুল আমিন, জয়েন্ট সেক্রেটারী মাও. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসাইন, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাও. নূর উদ্দিন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বেলাল হোসাইন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা শিক্ষক ফোরামের সভাপতি আনোয়ার আল নোমান, জেলা যুব আন্দোলন সভাপতি মাও. হেলাল আহম্মদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital