শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

‘কোর্টের বিয়ে’র কোনো ভিত্তি নেই : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২২ পিএম
‘কোর্টের বিয়ে’র কোনো ভিত্তি নেই : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা

নিজস্ব প্রতিনিধি : ‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এমন প্রতিপাদ্যে চাঁদপুরে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা ও শিশু অধিকার’ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের সাংবাদিকদের নিয়ে এই ওরিয়েন্টেশন ২০ ফেব্রুয়ারি সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ইপসা ও জেলা প্রশাসনের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে কর্মশালায় চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। আইন ও বিধিমালা বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা। সঞ্চালনায় ছিলেন ইপসার বিভাগীয় ম্যানেজার ফারহানা ইদ্রিস। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ইপসা চাঁদপুর জেলা সমন্বয়কারী গোলাম ছরওয়ার।

গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ছিলো দিনব্যাপী এই ওরিয়েন্টেশন।

Model Hospital

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ বলেন, বাল্যবিবাহ রোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখতে পারে। বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ রোধে সকলকে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে। লিখনীর মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে পারলে সমাজ থেকে বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা সাংবাদিকদের মাধ্যমে সমাজে এবং প্রত্যন্ত জায়গায় ছড়িয়ে দিতে পারে। বিশেষ করে শিক্ষক ও ছাত্রীদের কাছে বিষয়টি বেশি করে তুলে ধরতে হবে। সরকারের একার পক্ষে বাল্যবিবাহ রোধ সম্ভব নয়। মানুষকে বুঝতে হবে একটি মেয়ের বাল্যবিবাহ হলে তার মানসিক ও শারীরিক সক্ষমতা থাকে না।

তিনি বলেন, বিবাহ নিবন্ধনের একমাত্র বৈধ কর্তৃপক্ষ হচ্ছেন ম্যারিজ রেজিস্ট্রার তথা কাজী। এর বাইরে অন্য কোনো উপায়ে বিবাহের আইনগত কোনো ভিত্তি নেই। তাই কোর্টের বিয়ে বলে যে একটা কথা প্রচলন আছে, এর কোনো ভিত্তি নেই। কোর্ট কখনো বিয়ে পড়ায় না বা রেজিস্ট্রি করেন না। বিবাহ সংক্রান্ত ‘ঘোষণাপত্র’ দিয়ে বিবাহ প্রমাণের কোনো সুযোগ নেই।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাংবাদিক আলম পলাশ, শাহাদাত হোসেন শান্ত, ফারুক আহম্মদ, শওকত আলী, মুনাওয়ার কাননসহ আরো অনেকে।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।