শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

দীর্ঘ অপেক্ষার অবসান, পুনরায় লেনদেন শুরু ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখায়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:২৬ পিএম
দীর্ঘ অপেক্ষার অবসান, পুনরায় লেনদেন শুরু ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখায়

দীর্ঘদিনের অপেক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে পুনরায় লেনদেন কার্যক্রম শুরু হওয়ায় ন্যাশনাল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চে আগত গ্রাহকদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ম্যানেজার জাফর ইকবাল।

দীর্ঘদিনের অপেক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে পুনরায় লেনদেন কার্যক্রম শুরু করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। দীর্ঘ সময় ধরে মুনাফার অর্থ উত্তোলনসহ ব্যাংকিং লেনদেন নিয়ে ভোগান্তিতে থাকা গ্রাহকদের জন্য ব্যাংকের কার্যক্রম পুনরায় চালু হওয়া নতুন আশার সঞ্চার করেছে। লেনদেন কার্যক্রম শুরু হওয়ায় গ্রাহকদের মধ্যে ফিরে আসছে স্বস্তি ও আস্থার পরিবেশ।

এরই ধারাবাহিকতায় ন্যাশনাল ব্যাংক পিএলসির চাঁদপুর শাখায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আগত গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন চাঁদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার জাফর ইকবাল। দীর্ঘদিন পর ব্যাংকে এসে পুনরায় লেনদেনের সুযোগ পেয়ে গ্রাহকদের মধ্যেও দেখা যায় স্বস্তি ও সন্তোষের অনুভূতি।

গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে ব্যাংকে জমা রাখা অর্থের মুনাফা পাওয়া এবং প্রয়োজন অনুযায়ী টাকা উত্তোলন ও লেনদেন করতে না পারায় তাঁরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। এ সময় অনেক গ্রাহককে তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে অসুবিধায় পড়তে হয়েছে। তবে পুনরায় লেনদেন শুরু হওয়ায় তাঁরা আশাবাদী হয়ে উঠেছেন। এখন থেকে তাঁরা ব্যাংকের মাধ্যমে তাঁদের জমাকৃত অর্থের মুনাফা গ্রহণ এবং প্রয়োজনীয় টাকা লেনদেন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

তারা আরও জানান, ব্যাংকের কার্যক্রম পুনরায় চালু হওয়া তাঁদের জন্য স্বস্তিদায়ক সংবাদ। তাঁরা চান, ব্যাংকের সব ধরনের সেবা দ্রুত স্বাভাবিক হোক এবং গ্রাহকরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তাঁদের প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন। একই সঙ্গে ব্যাংকের প্রতি গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধার হবে বলেও তাঁরা প্রত্যাশা করেন।

Model Hospital

এ বিষয়ে ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার জাফর ইকবাল গ্রাহকদের স্বাগত জানিয়ে বলেন, ন্যাশনাল ব্যাংকের লেনদেন কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় আমরা আনন্দিত। আমি আমাদের ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমরা চাই, গ্রাহকরা আবারও স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করুন। তাঁদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকে টাকা জমা রাখুন, টাকা উত্তোলন করুন এবং নিয়মিত লেনদেনের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করুন। গ্রাহকরাই আমাদের ব্যাংকের মূল শক্তি। তাঁদের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা এবং মানসম্মত সেবা প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা আশা করি, গ্রাহকরা ন্যাশনাল ব্যাংকের পাশে থাকবেন এবং ব্যাংকের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকিং সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গ্রাহকরা যাতে তাঁদের প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সহজভাবে সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে শাখা কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করতে করছে। চাঁদপুর শাখায় গ্রাহকদের ফুলেল শুভেচ্ছায় বরণ করার মধ্য দিয়ে ব্যাংক ও গ্রাহকদের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। দীর্ঘদিনের অপেক্ষার পর লেনদেন কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় গ্রাহকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সামগ্রিকভাবে, ন্যাশনাল ব্যাংকের লেনদেন কার্যক্রম পুনরায় চালু হওয়া গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন গ্রাহকদের প্রত্যাশা, ব্যাংকের সেবার ধারাবাহিকতা বজায় থাকবে এবং তাঁরা তাঁদের প্রয়োজন অনুযায়ী টাকা জমা, উত্তোলন ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন। এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য: দীর্ঘদিন বন্ধ থাকার পর লেনদেন কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। এর ফলে গ্রাহকেরা আবারও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে ব্যাংকটির সেবার ধারাবাহিকতা বজায় রাখা এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। লেনদেন কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত থাকলে তা গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকটির প্রতি তাঁদের বিশ্বাস আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।