রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আপন ইংলিশ কিডস ক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৩ পিএম
চাঁদপুরে আপন ইংলিশ কিডস ক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সাইদ হোসেন অপু চৌধুরী : সবাই খুদে শিক্ষার্থী, যেন বসন্তের প্রথম প্রহরে ফোটা ফুল। একুশে ফেব্রুয়ারির পরন্ত বিকেলে তারা সমবেত হয়, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে।

মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে যারা জীনকে উৎসর্গ করেছেন। বসন্তে ফোটা ফুল আর হাতে আঁকা শহীদ মিনারই হয়ে উঠে এসব ছোট্ট শিশুদের শ্রদ্ধা আর ভালোবাসার ভাষা।

কেউ কেউ কবিতা আবৃত্তি, গান গেয়ে স্মরণ করে জাতির বীর সন্তানদের। এভাবেই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আপন ইংলিশ কিডস ক্লাবের কোমলমতি শিশুরা।

সোমবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় আপন ইংলিশ কিডস ক্লাবের হলরুমে এই ব্যাতিক্রমি আয়োজন করা হয়।

Model Hospital

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে কেলোয়াত, সমবেত স্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ভাষা শহীদের শ্রদ্ধা জ্ঞাপনে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর শিশুদের নিজ হাতে তৈরী করা শহীদ মিনারে অমর একুশের গান গেয়ে সারিবদ্ধ ভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহান ভাষা আন্দোলন এবং একুশে ফেব্রুয়ারির পটভূমি ও ইতিহাস নিয়ে শিশুদের একটি ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়। সেখানে প্রদর্শিত রক্তস্নাত ইতিহাসের ভিডিওচিত্র থেকে কোমলমতি শিশুরা জানেতে পারে- সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরদের মহান আত্মদানের কথা। যারা বুকের রক্ত দিয়ে এই শিশুদের মায়ের ভাষায় কথা বলবার অধিকারের এনে দিয়েছেন। সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপন এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডাঃ রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক আশিক বিন রহিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেন্টর পারভিন আক্তার, মুহম্মদ ওয়ালীউল্যাহ্, অভিভাবক রোটারিয়ান জিতু মিয়া বেপারী, আপনের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান, আরিফুল ইসলাম, আলামিন মুন্সি, মো. আল আমিন প্রমুখ।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।