মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের আষ্টা সপ্রাবির নব-নির্মিত ভবনের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩২ পিএম
ফরিদগঞ্জের আষ্টা সপ্রাবির নব-নির্মিত ভবনের উদ্বোধন
এস. এম ইকবাল : চাঁপুরের ফরিদগঞ্জ উপজেলার আষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
২২ ফেব্রুয়ারী বুধবার সকালে স্কুলের নব-নির্মিত এ ভবন টি প্রধান অতিথি হিসেবে টেলিকন্ফারেন্সে উদ্বোধন করেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
বিদ্যালয়ের সভাপতি সমীর কুরির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল কাদেরের সঞ্চালনায় ফিতা কেটে ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান সাহাজান পাটওয়ারী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, সদস্য পাবেল পাটওয়ারী, সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুস ছাত্তার পাটওয়ারী, রাশেদ বেপারী, আ’লীগ নেতা শফিকুল হায়দার শাহীন, আনোয়ার হোসেন খোকন আখন্দ, আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থী, অভিভাবক এবং আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফরিদগঞ্জের আষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে টেলিকন্ফারেন্সে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন ও অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানো। সব শিক্ষার্থী যেন উন্নত পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৪১ সালের আগেই আমরা বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ইনশাআল্লাহ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।