রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জেলা স্কাউট ও জেলা রোভারের আয়োজনে বিপি ও স্কাউট দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৬ পিএম
চাঁদপুরে জেলা স্কাউট ও জেলা রোভারের আয়োজনে বিপি ও স্কাউট দিবস পালন
চাঁদপুর প্রতিনিধি : স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের জম্ম দিন ও স্কাউট দিবস পালন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় চাঁদপুর কদমতলা জেলা স্কাউট সম্মুখ থেকে র্যালী বের করা হয়।
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল কোমলমতি বালকেরা তাঁর নামের দু’টো আদ্যাক্ষর নিয়ে ডাকতো বি.পি. বলে। সেই থেকে তিনি সারাবিশ্বে স্কাউটদের কাছে বি.পি. নামে পরিচিত। ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনের হাইড পার্কে তার জম্ম হয় । তার পিতার নাম প্রফেসর রেভারেন্ড এইচ, জি, ব্যাডেন পাওয়েল। তিনি  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ও বৈজ্ঞানিক ছিলেন। বি.পি.র মাতা ছিলেন ব্রিটিশ এডমিরাল ডবিণ্ঢউ. টি. স্মিথের কন্যা হেনরিয়েটা গ্রেস। বি.পি. সাত ভাই বোনের মধ্যে পঞ্চম ছিলেন। মাত্র তিন বছর বয়সের সময় ১৮৬০ সালে তার পিতা মারা যান। স্কাউট প্রতিজ্ঞা ও আইনকে ভিত্তি করে প্রতিষ্ঠিত মূল্যবোধ উম্মেষের মাধ্যমে যুব সম্প্রদায়ের বিষয়ে অবদান রাখাই হচ্ছে “মিশন অব স্কাউটিং”। যার মাধ্যমে এক সুন্দর পৃথিবী গড়ে তোলা যাবে এবং যুব সমাজ নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে তৈরি করে সমাজ গঠনমূলক কাজে আত্মনিয়োগ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে সেই লক্ষ্যে রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল স্কাই প্রতিষাঠা করেন।
স্কাউটিং শিশু, কিশোর, যুব বয়সীদের লেখাপড়ার অবসরে বয়স উপযোগী আনন্দদায়ক কার্যাবলীর মাধ্যমে উপস্থাপিত শিক্ষা সম্পূরক কার্যক্রম। এই বয়সীদের প্রধান এবং প্রথম কাজ প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্য এবং স্কাউট আন্দোলনের লক্ষ্য এক হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষায় তারা এই লক্ষ্য অর্জনের বাড়ব অনুশীলনের মাধ্যমে আত্মস্থ করার সুযোগ লাভ করে ।
চাঁদপুরে বিপি ও স্কাউট দিবসের র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিশনার শামসুল আমিন,  সম্পাদক অজয় ভৌমিক, চাঁদপুর সদর উপজেলা স্কাউট কমিশনার শাহজাহান সিদ্দিকী, জেলা স্কাউট সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, চাঁদপুর জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিক লিডার মোঃ সাইফুল ইসলাম, জেলা কাব লিডার তাহমিনা আক্তার, জেলা স্কাউট সদস্য ফাতেমা তুজ জোহা, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিক লিডার মোঃ সাইফুল ইসলাম, মেঘনার পাড় মুক্ত স্কাউট গ্রুপে ইউনিট লিডার মোঃ হাসিফ খান,  হিলশা সিটি ওপেন স্কাউট গ্রুপ সহ জেলার বিভিন্ন  স্কুল কলেজের সকল স্কাউট সদস্যরা।
 র‌্যালিটি পুরো শহর  প্রদক্ষিন  করে পুনরায় জেলা  স্কাউট কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।