বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ইউপি উপ-নির্বাচন চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়ার প্রচারনা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৩ পিএম
মোহনপুর ইউপি উপ-নির্বাচন চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়ার প্রচারনা শুরু

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এডভোকেট সেলিম মিয়া প্রতীক বরাদ্দ পেয়েই ভোটারের কাছে প্রচারণা শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এডভোকেট সেলিম মিয়ার নির্বাচনী প্রতীক ঘোড়া। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। ঘোড়া প্রতীক পাওয়ার পরে তিনি মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরেঘুরে ভোট প্রার্থনা করেন।

এডভোকেট সেলিম মিয়া এখন ইউনিয়নবাসীর কাছে আইকন হিসেবে পরিচিত এবং চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি জনগণের ভালোবাসা পাচ্ছেন ব্যাপক। ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা পেলে মানব সেবায় নিজেকে উৎসর্গ করার মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

প্রতীক পাওয়ার পরে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া গণমাধ্যমকে বলেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলতে চাই এবং আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। এলাকার জনগণ আমাকে নির্বাচন করতে উৎসাহ দিচ্ছেন। তাদের আশা পূরণের জন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।

Model Hospital

তিনি আরও বলেন, কালো টাকা দিয়ে ভোট কেনা যায় না জনগণের ভালবাসা দিয়ে ভোট ও সমর্থন আদায় করতে হয়।

আমি বিশ্বাস করি আগামী ১৬ মার্চের নির্বাচনে ইউনিয়নের সকল ভোটার তাদের দীর্ঘদিনের কাংখিত সেই ভোটাধিকার প্রয়োগ করেই জনতার রায়ের সত্যিকারের প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ। হুমকি ধমকি দিয়ে জনতার ভোটাধিকার হরন করা যাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital