সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে জাল টাকার নোট সহ ২ যুবক কারাগারে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৮:০৮ পিএম
ফরিদগঞ্জে জাল টাকার নোট সহ ২ যুবক কারাগারে

ফরিদগঞ্জে জনতা কর্তৃক আটককৃত জালটাকার ব্যবসায়ী ওমর ও সাগর।

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জাল টাকাসহ জনতা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ১১ হাজার ৫’শ টাকার জাল নোট নিয়ে প্রতারনার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের মনির হোসেন খোকনের ছেলে ওমর (২২), কামতা গ্রামের জামাল হোসেনের ছেলে সাগর (২৫)। এরা দুজন সম্পর্কে আত্বীয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার বালিথুবা বাজারে ছানা উল্লার কাঁচা মালের দোকানে ৪০ টাকায় ১ কেজি সিম কিনে ৫’শ টাকার জালনোট দিয়ে বাকী ৪শ৬০ টাকা নিয়ে যায়। পরে পাশাপাশি নান্নুর মুদি দোকানে গিয়ে একই ভাবে মুদি মাল নিয়ে আবারো ৫শ টাকার ১টি জালনোট দেয়। জাল টাকার নোট দেখে দোকানীর সন্দেহ হলে বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের ডেকে জাল টাকা শনাক্ত করা হয়। পরে তাদের পকেট তল্লাশি করে ১ হাজার টাকার ৮টি এবং ৫’শ টাকার ৭টি জাল নোটসহ ১১ হাজার ৫’শ টাকা উদ্ধার করে থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন গতকাল শনিবার দুপুরে এ সংবাদদাতাকে বলেন, ১১ হাজার ৫শ টাকার জাল নোট নিয়ে মানুষের সাথে প্রতারনা করার অভিযোগে আটক দু-যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Model Hospital

নারায়ণপুর বাজারে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০১ এম
নারায়ণপুর বাজারে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নারায়ণপুর সাহেব বাজার হাওলাদার প্লাজার দ্বিতীয় তলায় ফিতা কেটে জননী ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করেন নারায়ণপুর বাজারের ব্যবসায়ী, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টটিভ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মো. সেলিম হাওলাদার, ডেন্টিষ্ট নয়ন সরকার, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বিল্লাল মিয়াজী, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টটিভ পরিমল বাবু, স্বপন, মো. রিয়াদ হোসেন, রিপন, ফরিদুল ইসলাম, তরীকুল ইসলাম, জাহাঙ্গীর পাটোয়ারী, নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মো. কাদের পাটোয়ারী ও মো. নুরুল ইসলামসহ আরোও অনেকে।
জননী ডেন্টাল কেয়ারের ডেন্টিস্ট নয়ন চন্দ্র সরকার নারায়ণপুর বাজারসহ আশেপাশের এলাকার রোগীরা দাঁতের চিকিৎসা নিতে নতুন এই প্রতিষ্ঠান জননী ডেন্টাল কেয়ারে আসার জন্য আহ্বান জানান।