বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জাল টাকার নোট সহ ২ যুবক কারাগারে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৮:০৮ পিএম
ফরিদগঞ্জে জাল টাকার নোট সহ ২ যুবক কারাগারে

ফরিদগঞ্জে জনতা কর্তৃক আটককৃত জালটাকার ব্যবসায়ী ওমর ও সাগর।

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জাল টাকাসহ জনতা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ১১ হাজার ৫’শ টাকার জাল নোট নিয়ে প্রতারনার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের মনির হোসেন খোকনের ছেলে ওমর (২২), কামতা গ্রামের জামাল হোসেনের ছেলে সাগর (২৫)। এরা দুজন সম্পর্কে আত্বীয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার বালিথুবা বাজারে ছানা উল্লার কাঁচা মালের দোকানে ৪০ টাকায় ১ কেজি সিম কিনে ৫’শ টাকার জালনোট দিয়ে বাকী ৪শ৬০ টাকা নিয়ে যায়। পরে পাশাপাশি নান্নুর মুদি দোকানে গিয়ে একই ভাবে মুদি মাল নিয়ে আবারো ৫শ টাকার ১টি জালনোট দেয়। জাল টাকার নোট দেখে দোকানীর সন্দেহ হলে বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের ডেকে জাল টাকা শনাক্ত করা হয়। পরে তাদের পকেট তল্লাশি করে ১ হাজার টাকার ৮টি এবং ৫’শ টাকার ৭টি জাল নোটসহ ১১ হাজার ৫’শ টাকা উদ্ধার করে থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন গতকাল শনিবার দুপুরে এ সংবাদদাতাকে বলেন, ১১ হাজার ৫শ টাকার জাল নোট নিয়ে মানুষের সাথে প্রতারনা করার অভিযোগে আটক দু-যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital