বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভিজিডি কার্ডধারীদের মেয়াদান্তে জমাকৃত টাকা কম দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১:৩০ পিএম
ভিজিডি কার্ডধারীদের মেয়াদান্তে জমাকৃত টাকা কম দেওয়ার অভিযোগ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের ৬৩ ভিজিডি কার্ডধারী মাসিক জমাকৃত টাকা দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গজরা ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার গজরা ইউনিয়নে ভিজিডি কার্ডধারীর ৬৩ জনের টাকা কম দিয়েছে ডাচ বাংলা ব্যাংক এর গজরা এজেন্ট ব্যাংকিং শাখা। প্রত্যেক সদস্যের মাসিক সঞ্চয় ছিল ২০০ টাকা। দুই বছর মেয়াদান্তে প্রত্যেক সদস্য জমাকৃত ৪ হাজার ৮শ’ টাকা ফেরত পাওয়ার কথা। ২০২১ খ্রিষ্টাব্দ থেকে কার্ডধারীরা তাদের সঞ্চয় রাখা শুরু করেন। কিন্তু উপজেলার গজরা ইউনিয়নের গজরা বাজারে অবস্থিত এজেন্ট ব্যাংকিং ‘ডাচ বাংলা ব্যাংক’। কার্ডধারীরা মাসে ২০০ টাকা করে জমা দিতে থাকেন। মেয়াদ শেষে ২০২৩ সালে উপজেলার গজরা ইউনিয়নের গজরা বাজারে অবস্থিত এজেন্ট ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক থেকে ভিজিডি কার্ডধারীরা তাদের জমাকৃত টাকা উত্তোলন করতে গেলে কার্ড প্রতি ১শ টাকা কম দেয়া হয়।

এদিকে এ ব্যাপারে ভিজিডি কার্ডধারী পারভীন বেগম বলেন, আমি ৪৮শ টাকা জমা দিলেও আমাকে ১শ টাকা দেয়া হয়েছে। পারভীন বেগমের স্বামী গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদিয়া গ্রামের মৃত. মাদুল বক্স প্রধানের ছেলে মো. শহীদ উল্লাহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২৩ মার্চ লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ার মোবারক হোসেন বলেন, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদ উল্লাহ এর কথায় আমার প্রতিজনের কাছ থেকে ১শ’ টাকা করে রেখে তাকে দেয়া হয়েছে।

Model Hospital

এ ব্যাপারে গজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ বলেন, কার্ডধারীদের সঞ্চয় হিসেবে ব্যাংকে জমা দেয়া হয়েছে। জমাকৃত টাকা মেয়াদ শেষে ভিজিডি কার্ডধারীদের বুঝিয়ে দেয়া হয়েছে। তাদের কা থেকে কোন টাকা নেয়া হয়নি।

এ ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম বলেন, ভিজিডি কার্ডধারীদের জমাকৃত টাকা কম দেয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। কার্ডধারীদের টাকা কম দেয়ার কোন সুযোগ নেই। এ ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।