শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ইব্রাহিমপুরে খাস সম্পত্তির মাটি কেটে মায়ের দোয়া ব্রিকফিল্ডে বিক্রি!

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৭:৩২ এম
চাঁদপুর ইব্রাহিমপুরে খাস সম্পত্তির মাটি কেটে মায়ের দোয়া ব্রিকফিল্ডে বিক্রি!

নিজস্ব প্রতিনিধি : প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোর রাতে চাঁদপুর আলুবাজার ফেরিঘাট সংলগ্ন ইব্রাহিমপুর ইউনিয়নের রাস্তার পাশে সরকারি খাস সম্পত্তি মাটি ভেকু দিয়ে কেটে মায়ের দোয়া ব্রিকফিল্ডে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

চাঁদপুর-শরীয়তপুর রাস্তার পাশে ভূমিদস্যু চক্রেরা সরকারি জায়গা থেকে মাটি কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এই ঘটনায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গিয়ে বাধা দেওয়া সত্ত্বেও মায়ের দোয়া ব্রিকফিল্ডের মালিক সোহাগ বালা ও তার পার্টনাররা ভোররাত থেকে শুরু করে সকাল ৯টা পর্যন্ত প্রকাশ্যে এই মাটি কেটে নেওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

চাঁদপুর-শরীয়তপুর সীমানার পাশে সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকফিল্ডে প্রতিবছর এভাবেই সরকারি খাস সম্পত্তির মাটি চুরী করে নেওয়ার অভিযোগ রয়েছে।

প্রশাসনের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে ভূমিদস্যু চক্ররা সরকারি খাস সম্পত্তির মাটি কেটে নেওয়ার সাহস পাচ্ছে।
শনিবার ভোর পাঁচটায় আলুবাজার ফেরিঘাটসংলগ্ন ইব্রাহিমপুর রাস্তার পাশে ভেকু মেশিন দিয়ে এই মাটি কাটার দৃশ্য দেখা যায়।

Model Hospital

সরকারি খাস সম্পত্তি থেকে এভাবে ভূমিদস্যু চক্ররা মাটি চুরী করে নেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান সচেতন মহল। এই বিষয়ে মায়েরদোয়া ব্রিক ফিল্ডের মালিক সোহাগ বলার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করার পরে মাটি কেটে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবে বলে জানিয়ে মোবাইল সংযোগটি কেটে দেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, জনপ্রতিনিধি ও ইব্রাহিমপুর ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশে মায়ের দোয়া ব্রিকফিল্ডের মালিক ভেকু মেশিন দিয়ে এভাবে মাটি কেটে নিচ্ছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ার পর কৌশল অবলম্বন করে ভোররাত থেকে শুরু করে সকাল ৯টা পর্যন্ত ভেকু মেশিন দিয়ে রাস্তার পাশে খাস সম্পত্তির মাটি কেটে নিচ্ছে। তারা লাখ লাখ ঘনফুট মাটি কেটে নিয়ে সেখানে অনেক গভীরতা করেছে। যেকোনো সময় চাঁদপুর-শরীয়তপুর সড়ক ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে সরকারি সম্পত্তি থেকে মাটি কাটা বন্ধ করা সম্ভব হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital