বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জন চলাচলের রাস্তার উপর দেয়াল নির্মান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৩:০৩ পিএম
কচুয়ায় জন চলাচলের রাস্তার উপর দেয়াল নির্মান

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ২শত পরিবারের চলাচলের রাস্তার উপর দেয়াল নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

শ্রীরামপুর গ্রামের ছৈয়াল বাড়ি-নলুয়া বাড়ির জন চলাচলের রাস্তার উপর দেয়াল নির্মান করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে গোলাফ হোসেন গ্রামবাসীর পক্ষে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২৩ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয় , ছৈয়াল বাড়ির হতে নলুয়া বাড়ি রাস্তাটি ১শত বছরের পুরোন রাস্তা। এই রাস্তা দিয়ে গাজী বাড়ি,পাটওয়ারী বাড়ী,পূর্ব ছৈয়াল বাড়ি ও নলুয়া বাড়ির ২ হাজার লোক প্রতিদিন চলাচল করে থাকে। দেয়াল নির্মানের ফলে স্কুল,কলেজের শিক্ষার্থীদের চলাচলের অসুবিধা হচ্ছে। ফলে ক্রমেই জনদুর্ভোগ বেড়ে চলছে। সম্প্রতি ওই গ্রামের মৃত ইব্রাহিম প্রধানের ছেলে জুনায়েদ রাস্তার উপর দেয়াল নির্মান করে সাধারন মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

ওই গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ, আব্দুল লতিফ,জালাল উদ্দিন ও ওয়ালি উল্লাহ জানান, সরকারি হালটের উপর দিয়ে যাওয়া রাস্তার উপর জুনায়েদ গং জোরপূর্বক দেয়াল নির্মান করে। আমরা গ্রামবাসি অচিরেই রাস্তার উপর নির্মিত দেয়াল সরিয়ে জনচলাচলের জন্য পূর্বের ন্যায় উন্মক্ত করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Model Hospital

এব্যাপারে জুনায়েদ জানান,আমার জায়গার উপর দেয়াল নির্মান করছি।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।