রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ভিক্ষুকের জন্য ২ টাকায় ২০ কেজি চাউল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৪:০৬ পিএম
চাঁদপুরে ভিক্ষুকের জন্য ২ টাকায় ২০ কেজি চাউল

ভিক্ষুকের জন্য ২ টাকায় ২০ কেজি চাউল প্রদান করা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মেরিট ফাউন্ডেশন।

শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১২টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সামনে মেরিট ফাউন্ডেশনের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকার ২০জন ভিক্ষুককে ২ টাকার বিনিময়ে ২০ কেজি করে চাউল প্রদান করেন। ২০জন ভিক্ষুককে ২০ কেজি করে চাউল বিতরণ করেন।

বিভিন্ন সময় নানা ধরনের স্বেচ্ছাসেবী কাজ করে আলোচনায় আসা সংগঠন মেরিট ফাউন্ডেশন রমজান মাস উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে।

উদ্যোগটির বর্ণনা দিয়ে মেরিট ফাউন্ডেশনের প্রকৌশলী রুহুল আমিন বলেন, রমজান উপলক্ষে ভিক্ষুকদের জন্য এ কার্যক্রম চালু করেছি। ভিব্ষুকদের স্বাবলম্বী করার জন্য এ ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।

Model Hospital

রমজানে যেহেতু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি, সে হিসেবে ভিক্ষুকদের সহায়তা করার জন্য এই উদ্যোগ নেয়া বলে জানান রুহুল আমিন।

এসময় মো. শাহ আলম বেপারী, মাহাদাত হোসেন, বারোআনি উত্তরপাড়া জামে মসজিদের ইমাম এমএম ইসমাঈল হোসেন, মানিক, জাহাঙ্গীর ও মেরিট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।