শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ১১ জন চেয়ারম্যান প্রার্থী সহ ২৯ জনের মনোনয়ন প্রত্যাহার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২:৩৬ পিএম
শাহরাস্তিতে ১১ জন চেয়ারম্যান প্রার্থী সহ ২৯ জনের মনোনয়ন প্রত্যাহার

নোমান হোসেন আখন্দ : ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে শাহরাস্তির ১০টি ইউনিয়নে ১১ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, ১৭ জন সাধারন সদস্য, ও ১ জন সংরক্ষিত নারী সদস্য প্রাথী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো: আবুল কাসেম জানান, বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত রির্টানিং অফিসারের নিকট লিখিত আবেদন জানিয়ে ১১ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, ১৭ জন সাধারন সদস্য ও ১ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন: মেহার উওর ইউনিয়নে মো: আবদুর রশীদ পাটোয়ারী (স্বতন্ত্র), সুচীপাড়া দক্ষিন ইউনিয়নে মো: গোলাম মোস্তফা (স্বতন্ত্র),মো: সারোয়ার হোসেন জুয়েল (স্বতন্ত্র), মো: ছিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), সুচীপাড়া উওর ইউনিয়নে মো: লোকমান হোসেন (স্বতন্ত্র), রায়শ্রী উওর ইউনিয়নে মো: সাইফুল ইসলাম মাসুদ (স্বতন্ত্র), টামটা দক্ষিন ইউনিয়নে ইজ্ঞি: মো: সাইফুল ইসলাম দুলাল (স্বতন্ত্র), মো: আবুল খায়ের মোল্লা (স্বতন্ত্র), টামটা উওর ইউনিয়নে মো: রবিউল আলম (স্বতন্ত্র), ও মো: রতন বেপারী সেলিম (স্বতন্ত্র)। সাধারন সদস্য পদে প্রত্যাহারকৃতরা হলেন: টামটা দক্ষিন ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে মো: মাহবুবুর রহমান ও আবিদ আলী, রায়শ্রী দক্ষিন ২ নং ওয়ার্ডে মো: খোরশেদ আলম, রায়শ্রী উওর ৫ নং ওয়ার্ডে মো: আবুল কাশেম, টামটা উওর ২ নং ওয়ার্ডে মো: আনোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডে আনিছুর রহমান, ৫ নং ওয়ার্ডে মাসুদ আলম, ৮ নং ওয়ার্ডে মো: আলাউদ্দিন হোসেন, ও মাইনুল হাসান, সুচীপাড়া দক্ষিন ১ নং ওয়ার্ডে ছিদ্দিকুর রহমান, ৪ নং ওয়ার্ডে শাহ আলম শেখ, হুমায়ুন কবির ও গোলাম মোস্তফা, সুচীপাড়া উওর ১ নং ওয়ার্ডে মো: মাছুম, ৩ নং ওয়ার্ডে মো: কামাল, ৫ নং ওয়াডে এমরান হোসেন ও ৬ নং ওয়াডে মো: আবুল কালাম পাটোয়ারী।

সংরক্ষিত নারী সদস্য পদে প্রত্যাহার করেন : মেহের উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে (৭.৮.৯) নং ওয়ার্ডে নুরজাহান আক্তার।
উল্লেখ্য, শাহরাস্তির ১০ টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৯৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ৩৯৬ জন সাধারন সদস্য পদে প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতায় অংশ নিয়েছেন।

Model Hospital

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ, ও ২৬ ডিসেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এতে রায়শ্রী উওর ও রায়শ্রী দক্ষিন ইউনিয়নে (ইভিএম) ইলেকট্রোরাল ভোটিং মেশিন এ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital