শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নকল বনফুল সেমাই তৈরির কারখানার সন্ধান, কারখানা সিলগালা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৪:৩৩ পিএম
শাহরাস্তিতে নকল বনফুল সেমাই তৈরির কারখানার সন্ধান, কারখানা সিলগালা

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুর বাজারে নকল বনফুল সেমাই তৈরীর সন্ধান পায় মোবাইল কোর্টের নেতৃত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আমজাদ হোসেন।

ঠাকুর বাজারের মহামায়া গাছ সংলগ্ন নকল বনফুল কারখানায় গিয়ে দেখা যায়, মোবাইল কোর্টের অভিযানের খবর পেয়ে সেমাই কারখানার মালিক মেসার্স পাটওয়ারী ডিপার্টমেন্টাল ষ্টোরের মালিক মো: আবুল খায়ের পাটোয়ারী, তার দুই পুত্র মিলন ও শহীদ কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

কারখানায় দেখা যায় বনফুল ব্যান্ডের সেমাইর প্যাকেটে (বর্নফুল) নাম দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরীকৃত খোলা ও মানহীন সেমাই প্যাকেটজাত করা হচ্ছে।

Model Hospital

ভ্রাম্যমান আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আমজাদ হোসেন নকল বনফুল কারখানাটি সিলগালা করে, স্থানীয় কাউন্সিলর মো: দেলোয়ার হোসেনের জিন্মায় কারখানাটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা (ভূমি) অফিসের নাজির খোকন চন্দ্র শীল, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এস আই) মাহাদী হাসান সহ বিএসটিআইর কর্মকর্তাবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital