শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের শাহমাহমুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল অসহায় দিনমজুরের সব কিছু

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:৪৪ পিএম
চাঁদপুরের শাহমাহমুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল অসহায় দিনমজুরের সব কিছু
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভরঙ্গারচর হাওলাদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক অসহায় দিনমজুরের বসতঘরসহ রান্নাঘর, বাথরুম পুড়ে ছাঁই হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) ইফতারের ৫ মিনিট পূর্বে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতারের প্রায় ৫ মিনিট পূর্বে পার্শ্ববর্তী লোকজন জয়নাল হাওলাদারের বসত ঘর থেকে আগুন বের হচ্ছে। তাদের ডাক চিৎকারে অন্যান্যরা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে লেগে পড়েন।
জানা যায়, জয়নাল হাওলাদার একসময় কৃষি কাজ ও রিকশা চালিয়ে সংসারের খরচ বহন করতো। দাম্পত্য জীবনে তার চার মেয়ের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়েছে এবং তার স্ত্রী রানু বেগম বাবুরহাট বিসিকে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
তালাবদ্ধ ঘরে আগুন লাগার ঘটনায় পরিবারের লোকজন জানান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারনা করছেন। তবে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘর, রান্না ঘর, আসবাবপত্র ও বাথরুমসহ সকল কিছু পুড়ে এখন নি:স্ব অসহায় পরিবারটি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধিরা আসার খবর পাওয়া যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital