বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পোণা ইলিশ ধরায় ১৯ জেলের দণ্ড 

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৪:৩২ পিএম
মতলব উত্তরে পোণা ইলিশ ধরায় ১৯ জেলের দণ্ড 
চাঁদপুরের ইলিশের অভয়াশ্রম খ্যাত পদ্মা-মেঘনার মিলনস্থলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৯ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। আটকদের মধ্যে ১৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২ জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
১৬ এপ্রিল রবিবার মতলব উত্তর উপজেলার জাটকা সংরক্ষণের  সকাল ৯ টা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধভাবে মাছ ধরার সময়  ১৯ জন জেলেকে আটক করা হয় আটককৃতদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এ, দন্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৬, ১৮৮ মতে ১৭ জনকে ১ বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয় এবং ২ জনকে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নিবার্হী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান।
জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ৫টি অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরণের মাছ আহরণ, বেচা-কেনা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital