বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আবদুল লতিফ সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ২:২০ পিএম
মতলব উত্তরে আবদুল লতিফ সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

মতলব উত্তর উপজেলার মুক্তিরকান্দি পাঠান বাজার আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিক্ষা কানন কিন্ডার গার্টেন স্কুলের পক্ষ থেকে মরহুম আলহাজ্ব আবদুল লতিফ এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিক্ষা কানন কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে কাতার প্রবাসী আবুল কাশেম সরকারের আয়োজনে মিলাদ মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন। মরহুম আবদুল লতিফ সরকারের সহধর্মিণী রাজিয়া বেগম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাদুল্যাপুর ইউপির সচিব মো. মানিক মিয়া, ইউপি সদস্য মিজানুর রহমান, মো. রিপন মুক্তার, মাজহারুল আনোয়ার মিথুন।

অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা মনির হোসেন মালেক। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোজাম্মেল হক। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোজাম্মেল হক।

Model Hospital

মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণে নিহতদের স্মরণে দোয়া করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital