বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ২:৩৯ পিএম
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও এম এম নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মনজুরুল হক শোয়েবের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মনজুরা হক।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফয়েজ আহমেদের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা জেসমিন মুন্নী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক মোঃ আহসান আলী মিজি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম পাটওয়ারী বাবুল, মোঃ মহাসিন মৃর্ধা প্রমূখ।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এম নূরুল হকে একমাত্র নাতনি ফাইজা ফাতেমা মনজুর, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মান্নান, জ্যোতিষ চন্দ্র, আবু ইউনুস ভূঁইয়া,পারভিন আক্তার, হাসিনা আক্তার, বিশ্বজিৎ চন্দ্র, দেলোয়ার হোসেন মুন্সী, জসীমউদ্দী সহ অবিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাট ও মিলাদ ও দোয়া পরিচালনা করেন মঞ্জুরা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোস্তফা পাটওয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital