শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৫:২১ পিএম
চাঁদপুরে ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা

আজ পবিত্র লাইলাতুল কদর। তবে গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার তাপদাহ ছিল কম ।

মাহে রমজানের মাস জুড়ে প্রচণ্ড তাপদাহের মধ্যে সেহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় রোজা রাখছেন রোজাদাররা। এরই মধ্যে প্রচুর পরিমানে হচ্ছে লোডশেডিং।  আগামী ৭২ ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের তাপ গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম ছিল। প্রচন্ড গরমে যোহর ও আসর নামাজের পর প্রায় মুসল্লীদের মসজিদে শুয়ে থাকতে দেখা যায়। অনেকে উদম শরীর এলিয়ে দিয়েছেন মসজিদের টাইলসে।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব জানান, ‘চাঁদপুরে রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Model Hospital

পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital