শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জনশক্তিতে পরিণত করছেন : সুজিত রায় নন্দী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ২:৫৬ পিএম
জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জনশক্তিতে পরিণত করছেন : সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে প্রতিবন্ধীদের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয়, তাদেরকে জনশক্তিতে পরিণত করেছেন শেখ হাসিনা সরকার।

বুধবার( ১৯ এপ্রিল) বিকালে চাঁদপুর শহরের সিটি কলেজ মিলানায়তনে সুজিত রায় নন্দী প্রতিষ্ঠিত ফরাক্কবাদ ডিগ্রী কলেজ ও চাঁদপুর সিটি কলেজের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিবন্ধী,এতিম, কমিউনিটি পুলিশ এবং ডিঙি নৌকার মাঝিদের মাঝে বস্ত্র ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই আজ দেশে প্রতিবন্ধীদের সুরক্ষিত করা হয়েছে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা মানবসেবায় বিশ্বের কাছে এক অনন্ত দৃষ্টান্ত। তিনি সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।শেখ হাসিনা আজ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে।
মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনার হাতেই একমাত্র বাংলাদেশ নিরাপদ।

Model Hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস,সিটি কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম।

অনুষ্ঠানে চাঁদপুর সিটি কলেজের দাতা সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের স্থায়ী দাতা সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital