বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৫:০৩ পিএম
গণঅধিকার পরিষদের কচুয়া উপজেলা শাখার ইফতার ও দোয়া
বাংলাদেশের নতুন ধারার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা কচুয়া উপজেলার শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল বৃহস্পতিবার কচুয়া বিশ্বরোড রাজমহল কমিউনিটি সেন্টার কচুয়া, ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কচুয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সরকারি বাংলা কলেজ মো: সাজেদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথির জনাব, মো: এনায়েত হোসেন (হাসিব) শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব, মো: নিয়াজ মোর্শেদ ভারপ্রাপ্ত সদস্য সচিব চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ। বিশেষ অতিথির হিসেবে আরো বক্তব্য রাখেন জনাব, মো: ফরহাদ হোসেন যুগ্ম আহবায়ক চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ। এছাড়া আরো বক্তব্য রাখেন মো: তোফায়েল হোসেন যুগ্ম সদস্য সচিব চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ, বক্তব্য রাখেন মো: সালাউদ্দিন কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদ।
বক্তাগণ মানুষের অধিকার আদায়, জাতীয় স্বার্থ রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সকলকে কাজ করার জন্য আহবান জানান। বৈষম্যহীন সামাজ,  শোষণ ও নিপীড়মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে তারা দৃঢ় প্রত্যয় করেন। পরিশেষে দোয়া এবং মুনাজাত করা হয়।
সার্বিকভাবে সহযোগিতা করেন ফান্স প্রবাসী জাকির হোসেন ভূইয়া, সৌদি প্রবাসী জয়নাল আবেদীন, সৌদি প্রবাসী মো: তাসিফ, ওমান প্রবাসী আহমেদ জিলানী, দুবাই প্রবাসী মো: কাউছার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital