বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে “বিজয়ী” মেহেদী রাঙা উৎসব ও খাবার বিতরন

প্রিয় চাঁদপুর প্রকাশিত: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ২:৩৫ পিএম
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে “বিজয়ী” মেহেদী রাঙা উৎসব ও খাবার বিতরন
একদিন পর ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে শিশুদের আগ্রহের শেষ নেই। অভিভাবকরাও সাধ্যমত চেষ্টা করেন শিশুদের সমস্ত বায়না মেটাতে। তবে বঞ্চিত থেকে যায় অসহায় পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুরা। তাদের মন ঈদের কোনো রঙেই ঠিক মতো রাঙে না।
এবার সুবিধা বঞ্চিত এই শিশুদের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে এবং ঈদের রঙে রাঙাতে উদ্যোগ নিয়েছে চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করেছেন বিজয়ী এর সদস্যগন।
অদ্য ২১শে এপ্রিল শুক্রবার চাঁদপুরের বড় স্টেশনের মূল হেডে শতাধিক শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়।
বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, ‘আগামীকাল ঈদুল ফিতর, দিনটি সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিলাম। প্রতি বছর বাড়িতে ছোট ভাই বোনদের হাতে মেহেদী রাঙিয়ে দিই। প্রতি বছরের মত এই বছরও সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিয়ে অনেক ভাল লাগছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের মধ্যমনি প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস,  এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই বিজয়ীর সকল সদস্যদের।
মেহেদী উৎসবের প্রধান অতিথি প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস বলেন, ‘ঈদ সবার জন্য আনন্দের দিন। সবাই মিলে নিজেদের হাতে মেহেদী দেওয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করব। সেই লক্ষ্য নারী সংগঠন বিজয়ীর আয়োজনে এবং আমাদের সংগঠনের সকল সদস্যরা সার্বিক সহায়তায় আজকের এই মেহেদী রাঙ্গা উৎসব সফল ভাবে সম্পন্ন করে শিশুদের মুখে হাসি ফুটিয়েছি। বড় স্টেশন এলাকার জন প্রতিনিধি হিসেবে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সহ বিজয়ী এর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান,বাগাদী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আঃ আজিজ পাঠান।
ঈদের খুশি পোগ্রামটি বাস্তবায়নে সার্বিক সহায়তা করেন তাহমিনা মীম, উম্মে হানী, রোকসানা খান মীম,মুনতাহা খান, জান্নাতুল মরিয়ম জিদনী, মাহমুদা আক্তার, মুন্নি আলিশা, শান্তা ইসলাম শিউলি, মিতু খান,তানিয়া আক্তার, রেশমী আক্তার,রিয়া রহমান, তাসফিয়া নূর, তাসলিমা মুক্তার, সুমাইয়া আক্তার,রিনা আক্তর, মিনা আক্তার, মুক্তা আক্তার, নিশাত আক্তার।
শিশুদের মেহেদী দিয়ে হাত রাঙ্গানো শেষে সবার হাতে বিজয়ী সদস্যদের আয়োজনে রান্না করা খাবার তুলে দেয় বিজয়ী এর নারী উদ্যোক্তাগন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital