বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ঈদ জামাত কখন কোথায়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ২:৫৩ পিএম
চাঁদপুরে ঈদ জামাত কখন কোথায়
মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদুল ফিতর উদযাপনে চলছে নানা প্রস্তুতি। পাড়ামহল্লায়, গ্রামেগঞ্জে শোনা যাচ্ছে কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। পাশাপাশি ঈদের দিন নামাজ আদায়ের জন্যও সারাদেশে চলছে মাঠ প্রস্তুতের কাজ। দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে।
এ ছাড়া চাঁদপুরে ঈদের জামাত কখন, কোথায় অনুষ্ঠিত হবে বিস্তারিত বিশেষ প্রতিবেদক মাসুদ হোসেনের প্রতিবেদন।
চাঁদপুর শহরের পবিত্র ঈদুুল ফিতরের নামাজের জামাত চাঁদপুর পৌরসভা ঈদগাহ মাঠে সকাল ৮টায়।চাঁদপুর পুলিশ লাইনস্ মাঠে সকাল সাড়ে ৮টায়।
চাঁদপুর সরকারী কলেজ মাঠ ৮টায়, বেগম জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়। হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ ১ম জামায়াত ৮ টায়, দ্বিতীয় জামাত ৯ টায়। পুরান বাজার মধুসুদন উচ্চবিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায়। বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ৮ টায়। পুরান বাজার এমদাদিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮ টায় । জেলা কারাগার জামে মসজিদে সকাল ৮ টায়।
পুরান বাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় । দক্ষিন গুনরাজদি আহমদিয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায়। পুর্ব শ্রীরামদি অঞ্জলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায়।টেকনিক্যাল স্কুল মাঠে সকাল সাড়ে ৮ টায়। বায়তুননুর জামে মসজিদ ঈদগাহ মাঠ রাামদাসদিতে সকাল সাড়ে ৮টায়। মসসজিদে গোরে গরিবে সকাল সাড়ে ৮টায়, চেয়ারম্যান ঘাটা সকাল সাড়ে ৭টায়। আউটার ষ্টেডিয়াম মাঠে সকাল ৮ টায়। ওসমানিয়া কামিল মাদ্রাসা মসজিদে সাড়ে ৮ টায়। বায়তুল আমিন জামে মসজিদ সকাল পৌনে ৮টায় এবং ঐতিহাসিক চৌধুরী বাড়ী জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়াও প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লার মসজিদগুলোও ঈদ জামাত আয়োজনের জন্য প্রস্তুত থাকবে।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital