শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমি বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কিছু না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১২:৪২ পিএম
আমি বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কিছু না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতান্ত্রিক ধারা ও স্থিতিশীলতা আছে বলেই দেশ আজ উন্নয়নশীল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে সেটি সম্পন্ন করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে সরকারি বাসভবন গণভবনে আসা অতিথি ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন ভালো আছে। এ অগ্রযাত্রা যেন থেমে না যায়। স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এলে দেশ ধ্বংস করে দেবে।

তিনি বলেন, আমার প্রেরণা আমার বাবা। বাংলার মানুষের জন্য বাবা যেভাবে কষ্ট করেছেন, সেভাবে ত্যাগ স্বীকার করতে আমিও প্রস্তুত আছি। আমি বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কিছু না।

Model Hospital

প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমার তো কেউ নেই। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করে যাচ্ছি। সব হারিয়ে বাংলার মানুষের মাঝে খুঁজে পাই বাবা-মার স্নেহ। মা যেমন সন্তানকে আগলে রাখেন, একইভাবে দেশের সেবা করে যাচ্ছি। ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই, দেশের মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি।

তিনি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্বজুড়ে যখন মুদ্রাস্ফীতি তখন দারিদ্র্যের হার কমিয়েছি। মানুষের জীবনে যেন স্থিতিশীলতা আসে সেজন্য গৃহহীনদের ঘর দেওয়ার মত কাজ করে যাচ্ছে সরকার। পদ্মা সেতুর কারণে ঈদযাত্রা সহজ হয়েছে। এটা খুব ভালো ব্যাপার। গ্রামে ফিরে গিয়ে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা যাচ্ছে। উৎপাদন কাজে লাগানো যাচ্ছে৷ সহজে পরিবহন করা যাচ্ছে।

রাজধানীতে সাম্প্রতিক অগ্নিকাণ্ড বিষয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা অগ্নিসন্ত্রাস করেছে, ধারাবাহিক অগ্নিকাণ্ডে তাদেরও চক্রান্ত আছে কি না সন্দেহ। তা না হলে আগুন নেভাতে দেবে না কেন? প্রত্যেকটা মানুষ, ব্যবসায়ী যেন সুরক্ষিত থাকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা মানুষ পুড়িয়ে মারে, তারা সব করতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital