বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঈদের আনন্দ করতে এসে সাগরিকার ছাদ থেকে পড়ে লাশ হয়ে ঘরে ফিরলো কিশোর

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৩:২১ পিএম
ঈদের আনন্দ করতে এসে সাগরিকার ছাদ থেকে পড়ে লাশ হয়ে ঘরে ফিরলো কিশোর
চাঁদপুর  লাকসাম রেল সড়কের চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের চলন্ত ট্রেনের  ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছে এক কিশোর।
সোমবার  দুপুরে ওই রেল সড়কের হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শাহরাস্তি ওয়ারুক রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শিকার হয়ে প্রাণ হারানো কিশোর কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭)।
এ প্রসঙ্গে স্থানীয় পথচারী মহিন ও সাদ্দাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের অভিমুখী ছিল।  ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় অন্য যাত্রীদের সঙ্গে নিহত পারভেজ ছাদে অবস্থান করছিল। পরে অসাবধানতাবশত সে ট্রেন থেকে পা পিছলে  নিচে  পড়ে গেলে মুহূর্তের মধ্যে তার দেহ কয়েক খন্ডে বিভক্ত হয়।
স্থানীয়রা বিষয়টি চাঁদপুর  জিআরপি থানা পুলিশকে অবহিত করে। ওই সংবাদ চারদিকে চাউর হতে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রেলওয়ে পুলিশের এক দল পুলিশ সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে অগ্রসর হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন উদ্ধার কাজ সম্পূর্ণ শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital