সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মা ইলিশ রক্ষায় সকলকে কাজ করতে হবে : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ২:২০ পিএম
মা ইলিশ রক্ষায় সকলকে কাজ করতে হবে : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
সজীব খান : চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্প এর আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার উপজেলা  পরিষদের অডিটোরিয়ামে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অবহিতকণ সেসিমার অনষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন,মা ইলিশ রক্ষায় সকলকে কাজ করতে হবে, জনপ্রতিনিধিসহ প্রশাসনের সকলে মিলে এ কাজ করতে হবে, জেলেদের অযথা শাস্ত্রী দিতে চাইনা, জেলেরাই মাছ ধরে, তাদেরকে একটু সচেতন হতে হবে, জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে ইলিশ সম্পদ সম্পর্কে জানাতে হবে। অভাশ্রমের সময় প্রশাসনকে সঠিক তত্ত্ব দিতে হবে। যাতে করে ম্যাজিস্ট্রেট গিয়ে সত্যতা পায়। মা ইলিশ সংরক্ষণ অভিযান সুষ্ঠ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলেরাই সচেতন হতে হবে।
তিনি বলেন প্রতিটি জেলে পল্লীতে যেতে হবে,তাদেরকে বুঝাতে হবে, জেলেদেরকে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। যাতে জেলেরা অভাশ্রমের সময় বিভিন্ন কাজ করতে পারে। জেলারা যাতে আইনের প্রতি সম্মান থাকে,তাদেরকে সে বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, জেলেদের যে চাল দেওয়া হয়, তা  সঠিক সময়ে, সঠিক নিয়মে তাদের মাঝে বিতরন করতে হবে। প্রতিজন জেলেকে যাতে নিদিষ্ট পরিমান চাল পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।একটা চাল ও তাদেরকে কম দেওয়া যাবেনা।
জেলেদের তালিকা সঠিক ভাবে করতে হবে,  সকলে মিলে সমন্বয় করে সঠিক তথ্য দিয়ে জেলে তালিকা করতে হবে, যারা যারা মারা গেছে,যারা বিদেশ গেছে, যারা পেশা পরিবর্তন করছে তাদেরকে চিহৃত করে সঠিক ভাবে তালিকা বের করতে হবে। এ বারের অভিযান যাতে সঠিক ভাবে বাস্তবায়ন হয় সেদিকে আমাদের লক্ষ্যে রেখে কাজ করতে হবে।
তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় বহিরাগত জেলেরা মাছ স্বীকার করতে আসলে, সাথে সাথে প্রশাসনকে অবগত করতে হবে। তাদেরকে চিহৃত করতে হবে। অভিযানের সময় স্ব স্ব ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। মৎস্য পল্লী, জেলে পল্লীতে বেশি বেশি প্রচার করতে হবে।
মা ইলিশ রক্ষা করতে হবে, নতুবা আমরা ইলিশ পাবোনা, ইলিশ আমাদের একটা জাতিয় সম্পদ, সমন্বয় করে ইলিশ রক্ষা করতে হবে।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদের পরিচালনায় অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান,  ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, চাঁদপুর কোস্টগার্ডের স্টেশান কমান্ডার লেফটেনেন্ট মাসহাদ উদ্দিন নাহিয়ান,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী, ইলিশের উপর ছাড়া অবৃত্তি করেন কবি ও ছাড়াকার ডাঃ পীযুষ কান্তি ভুড়ুয়া, ইলিশের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন  ইলিশ গভেষনা ইনস্টিটিউটের সহকারী পরিচালক সামছুল আলম পাটওয়ারী, কান্ট্রি ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লীক, চাঁদপুর কেন্দ্রীয় মৎস্য ব্যবসায়ী সমিতি তসলিম বেপারী, মালেক দেওয়ান প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারি, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারীসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মৎস্য জীবি সমিতি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠনে কোরআন পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি কেফায়েত উল্ল্যাহ, গীত পাঠ করেন মৎস্য কর্মকর্তা সুদীপ্ত।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।