বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যে কারণে খুন হলেন হাজীগঞ্জে কোরআনে হাফেজ কাউছার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৪:৪০ পিএম
যে কারণে খুন হলেন হাজীগঞ্জে কোরআনে হাফেজ কাউছার

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ মাষ্টার পাড়া এলাকায় এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে কোরআনে হাফেজ আব্দুল্লাহ আল কাউছার (১৭) এর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ।

রবিবার রাতে লিফটের গর্তে প্রবাসী আজিজুর রহমানের ভবনের প্রহরী ছাবের আহাম্মদ ও তার স্ত্রী তাছলিমা বেগম মৃতদেহ দেখতে পায়।

প্রহরী ছাবের আহাম্মদ ও তার স্ত্রী তাছলিমা বেগম বলেন, নির্মানাধীন বিল্ডিংয়ের মালামাল দেখার জন্য ২য় তলায় যান। মালামাল দেখে আসার সময় নির্মানাধীন বিল্ডিংয়ের নিচ তলা লিফটের ফাঁকা গর্তে টর্চ লাইট মারলে লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ও থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন তারা।

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের বাবা মোস্তফা কামাল জানান, তার ছেলে কোরআনে হাফেজ। রমজানের মাসে ফরিদগঞ্জ উপজেলায় তারাবির নামাজ পড়ানো শেষে ঈদ করতে বাসায় ফেরেন। চাঁদ রাত অর্থাৎ শুক্রবার ইফতার করে বড় মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়েন। তারপর আর বাসায় ফিরেনি সে। নিখোঁজের দুইদিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। ২০১৮ সাল থেকে তারা মকিমাবাদ মাস্টার পাড়ায় বাসা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ী চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার রাম দাসদী এলাকায়।

Model Hospital

তবে হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের মা পেয়ারা বেগম বলেন, গত কয়েক মাস আগে তার ছেলে একটি মাদ্রাসার পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েক কিশোরের সাথে হট্টগোল হয়। তাকে মারধর করতে ১০/১২ জনের একটি দল বাসায় পর্যন্ত গিয়েছে।

স্থানীয় কাউন্সিলর মো. শাহআলম বলেন, পূর্বে কারো সাথে কোন হট্টগোলের খবর জানা নাই।

খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ। তারা জানান, মৃতদেহের মুখের বাম পাশে ও মাথার বাম পাশে থেতলানো এবং মাথার পিছনের অংশে ফাটা জখম রয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে এটি পরিকল্পিত হত্যা কিনা।

হাজীগঞ্জ থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital