বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ঈদ পরবর্তী কর্মদিবসে অনুপস্থিত অধিকাংশ কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৩:৩১ পিএম
হাজীগঞ্জে ঈদ পরবর্তী কর্মদিবসে অনুপস্থিত অধিকাংশ কর্মকর্তা

সাপ্তাহিক দু’দিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা। এই ছুটি শেষ হয় শনিবার (২৩ এপ্রিল ) পর্যন্ত।

ঈদ পরবর্তী গত রবি ও সোমবার দিনবর ঘুরে দেখা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে (পিআইও) অফিস, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিস, সড়ক ও জনপদ (সওজ) অফিস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস, উপজেলা বন বিভাগ অফিস, উপজেলা সমবায় অফিস, কৃষি বিভাগের উপ সহকারী পরিচালক, আরডিপি অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, আনসার ভিডিপি অফিস, উপজেলা প্রাণী সম্পদ অফিস, পিটিআই অফিস, খাদ্য মন্ত্রণালয়ের অধিনে (ওসি এলএসডি) সহ ভূমি মন্ত্রণালয়ের অধিনে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস ও স্বাস্থ্যসেবা অফিস খোলা থাকলেও নেই কোন প্রধান কর্মকর্তা।

এসব অফিস ঘুরে দেখা গেছে, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছাড়া অধিকাংশ অফিসের দরজা জানালা বন্ধ রয়েছে। কর্মকর্তা -কর্মচারীদের উপস্থিতি খুবই কম। তার মধ্যে যেসব অফিস খোলা রয়েছে তার বেশিরভাগ কক্ষগুলো ফাঁকা পড়ে আছে। প্রধান কর্মকর্তার রুমে লাইট ফ্যান চললেও নেই কোন কর্মকর্তা। মাষ্টার রুলের কর্মরত অফিস সহায়করা একা বসে আছে।

এদিকে আগেরমত এসব অফিসের সেবা গ্রহীতার সংখ্যা না থাকলেও মাঝেমধ্যে দুই চার জন এসে অফিসারের দেখা না-পেয়ে চলে যেতে দেখা যায়। তাদের মধ্যে কালচোঁ এলাকার পলাশ, বাকিলার মানিক মেম্বার বলেন, যে কাজে আসছি স্যার না থাকায় বাড়ী চলে যাচ্ছি।

Model Hospital

জানাযায়, যারা দূর-দূরান্তে ঈদ করতে গেছেন, তাদের অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। আবার অনেকেই ইচ্ছা করে ঈদের আমেজে বিনা ছুটিতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে অনেক অফিস সহায়ক বলেন, এটা সকল ঈদের সময় এমনটা হয়ে থাকে। স্যারেরা আমাদের সাথে যোগাযোগ করে অফিসের খোঁজ নিচ্ছেন। হয়তো আগামি শুক্র ও শনিবার দিন কাটিয়ে যথারীতি রবিবার থেকে নিয়মিত অফিস করবেন।

স্থানীয় সরকারের উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজয়ানুল ইসলামের সাথে ফোনে কথা হলে বলেন, আমি আগামি রবিবার অফিসে আসবো।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, যারা এখন পর্যন্ত অফিসে আসেনি তারা ছুটি নিয়েছেন কিনা তা আমার জানা নেই। তাদের তদারকি করেন সংশ্লিষ্ট বিভাগ। তবে সরকারি নিয়ম অনুযায়ী সঠিক সময়ে কর্মকর্তারা অফিসে আসবেন এমনটাই হওয়া উচিত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital