শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনপিকে আমরা নির্বাচনে দাওয়াত দিয়ে আনবো না : মায়া চৌধুরী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ২:১৭ পিএম
বিএনপিকে আমরা নির্বাচনে দাওয়াত দিয়ে আনবো না : মায়া চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, যথা সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপিকে আমরা দাওয়াত দিয়ে নির্বাচনে আনব না। তারা যদি নির্বাচনে আসার নামে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে। বুধবার বিকালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া চৌধুরী বিএনপির উদ্দেশ্যে আরও বলেন, কারো যদি মন চায় জনগণকে সেবা করবে। তাহলে ক্ষমতায় আসতে হবে। আর ক্ষমতায় আসার সিঁড়ি হল নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে। এছাড়া আর বিকল্প কোন কিছু চিন্তা করলে আমরা তার উচিৎ জবাব দিয়ে দিব। এবং দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিব। তাই ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে প্রমাণ দেখান আপনারা কতটুকু জনপ্রিয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময়ই উন্নয়নে বিশ্বাসী। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ততবারই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য রাত দিন করে যাচ্ছেন। তাই আওয়ামী লীগই হচ্ছে জনগণের আস্থার সরকার। আগামী দিনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জনগণ তার প্রমাণ দিয়ে দিবে।

এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান প্রধান প্রমুখ।

Model Hospital

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, সাবেক মেম্বার আবদুল মতিন মর্তুজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. স্বপন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা ফুয়াদ মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত মাওলানা মনজুর আহমদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital