বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফতেপুর পূর্ব ইউনিয়নে দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরন

শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৩:০৮ পিএম
শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধুুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শাড়ি লুঙ্গী বিতরণকালে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য আরিফ উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন মাষ্টার, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম পাটোয়ারী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সরকার, চাঁদপুর জজ কোর্টের এপিপি অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন বেপারী, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, আওয়ামীলীগ নেতা কাজী মোস্তাক, গোলাম নবী খোকন, কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন মিশন প্রমুখ।

মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নে দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরন করেন পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী না, দুর্নীতিগ্রস্থ, এতিমদের টাকা লুট করে, আগুন সন্ত্রাস করে আগামী জাতীয় নির্বাচনে আপনারা নিশ্চই তাদের ব্যালটের মাধ্যমে সঠিক জবাব দিয়ে দিবেন।

Model Hospital

আগামী নির্বাচনে আমাদের বিজয়কে অব্যাহত রাখতেই হবে। এছাড়া কোনো পথ খোলা নেই। মনে রাখতে হবে, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় এসেছিল তখন নৌকায় ভোট দেওয়ার অপরাধে আমাদের চোখ উপড়ে ফেলেছে, হাত-পা কেটেছে, ব্যবসা-বাণিজ্য সব বন্ধ ও ধ্বংস করে দিয়েছিল। এটা বুকে ধারণ করে সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে এবং সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্যাহ সরকার, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া’সহ দলীয় নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।