শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থী বহিষ্কার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৭:১২ পিএম
কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থী বহিষ্কার

কচুয়া চলমান এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।

মঙ্গলবার মনোহরপুর ফাজিল মাদ্রাসা ও বিতারা আলিম মাদ্রাসার কেন্দ্রে দাখিল আরবী ১ম পত্র পরীক্ষার দুই শিক্ষার্থী বহিষ্কার করা হয়। শিক্ষার্থীরা হচ্ছেন,মনোহরপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী জান্নাতুল আক্তার নাইমা ও মাঝিগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান বলেন, পরীক্ষার নকল করার দায়ে তাদের বহিষ্কার হয়েছে। সঠিক মূল্যায়নে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ শত ৬৭, সাচার উচ্চ বিদ্যালয়ে ৫ শত ৫৫০, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে ৬ শত ৮৫, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৫শত ১২,আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ৬২৭ শত ৭৯, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে ৩শত ৯৭, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে ২ শত ৮১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।

মাদ্রাসার শিক্ষাবোর্ডের অধীনে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় ৫শত ৬০জন,বিতারা আলিম মাদ্রাসায় ৩শত ৭১,মনোহরপুর ফাজিল মাদ্রাসায় ৪শত ৫৮জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।
অপরদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সাচার বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ১শত ৬৬জন অংশগ্রহন করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital