বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কেন্দ্র সচিবকে বহিস্কার করে

বিল্লাল হোসেন পাটওয়ারীকে এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১১:৪১ পিএম
বিল্লাল হোসেন পাটওয়ারীকে এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান

চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে,শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীকে।

মঙ্গলবার ২ মে কেন্দ্র সচিব শাখাওয়াত হোসেন পাটওয়ারীকে প্রত্যাহার করে নতুন করে বিল্লাল হোসেন পাটওয়ারীকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক তাকে দায়িত্ব প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

সাথে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের দুই শিক্ষক ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে বহিস্কার করা হয়েছে। উল্লেখ্য ৩০ এপ্রিল এস এসসি পরিক্ষার প্রথম দিন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে প্রথম পরিক্ষার দিন এক ছাত্রী অসুস্থ্য হলে চিকিৎসার পর দেখে তার গয়না নেই, এ নিয়ে চাঁদপুরের স্থানীয় পত্রিকা ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়ে।

এম এম নুরুল হক কেন্দ্রের সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী যাতে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারে তার জন্য তিনি সবার সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital