বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জালিয়াতির মাধ্যমে ফ্রান্স প্রবাসীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩, ১২:১২ এম
কচুয়ায় জালিয়াতির মাধ্যমে ফ্রান্স প্রবাসীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা

চাঁদপুরের কচুয়া উপজেলার পৌরসভা এলাকার বাসিন্দা ফয়েজ উল্লাহর বিরুদ্ধে ফ্রান্স প্রবাসী হাবিব খান ইসমাইলের সম্পত্তি আত্মসাৎ করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, কচুয়া উপজেলার পৌরসভা এলাকার হোসেনপুরের ফয়েজ উল্লাহ (৫৮) পিতামৃত- আঃ মান্নান ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে। এই পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে উক্ত সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে বিভিন্ন পাঁয়তারা শুরু করে। হাবিব খান ইসমাইলের নামে মামলা রুজু করেন এবং বিভিন্ন ভাবে হয়রানি সিকার হন। এখনো একটি মামলা চলছে। এ বিষয়ে হাবিব খান প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে প্রবাসীদের সম্পত্তি পাওয়ার অব অ্যাটর্নিমুলে মালিক হতে হলে সরকারের কিছু নিয়ম রয়েছে। এসব নিয়মের মধ্যে অন্যতম হচ্ছে–প্রবাসী যে বা যিনি তাঁর সম্পত্তির বিদেশ থেকে কোনো ব্যক্তি বা স্বজন কে পাওয়ার অব অ্যাটর্নি দিতে চান, তাহলে আগে তিনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদন করে এবং দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তা কে অবহিত করার পর তিনি এই পাওয়ার অব অ্যাটর্নি দিতে পারবেন।

অথচ ফয়েজ উল্লাহকে এই পাওয়ার অব অ্যাটর্নির কোনো ধরনের কোনো কিছু দায়িত্ব না দেওয়া হলেও তিনি তার জামাতা পরিচয় দিয়ে মজিবুর রহমান নামে নিজেই একটি জন্ম নিবন্ধন তৈরি করে পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে নেন। যাহা হাবিব খানের ভাইয়ের জম্ম সনদ এবং পাসপোর্ট, আইডি কোনোটির সাথে মিল নেই ।

Model Hospital

সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, সম্পত্তিগত বিষয়ে কোনো ব্যক্তিকে পাওয়ার অব অ্যাটর্নির দায়িত্ব নিতে হলে সংশ্লিষ্ট উপজেলা সাবরেজিস্টার অফিসের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব নিতে হবে। কিন্তু ফয়েজ উল্লাহ নিজেই নিজের প্রতারণার জালে আবদ্ধ হয়েছেন। তিনি একজন নোটারী পাবলিকের মাধ্যমে ১০০ শত টাকার ৪ টি স্ট্যাম্প বা চারশত টাকার স্ট্যাম্পের মাধ্যমে যে পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করেছেন সেটি দেশের প্রচলিত আইনের আওতায় নয় বলে জানিয়েছেন স্হানীয় সাবরেজিস্টার অফিস। তাই এই প্রতারক ফয়েজ উল্লাহর হাত থেকে সম্পত্তি রক্ষাসহ প্রবাসী পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ফ্রান্স প্রবাসী হাবিব খান ইসমাইল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital