বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম গাজী নিহত, এলাকায় শোকের মাতম

গাজী মোঃ মহসিন প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২:১৯ এম
সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম গাজী নিহত, এলাকায় শোকের মাতম

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাকিম গাজী সড়ক দুর্ঘটনায় চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

তিনি গত পহেলা মে সোমবার রাত ৭টার সময় মতলব উত্তরের ছেংগারচর বাজারে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা কমফোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়। ওখানে চিকিৎসা নিয়ে চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করালে বৃহষ্পতিবার (৪ মে) সকাল ১০টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের মাতম। তাকে এক নজর দেখতে শতশত রাজনৈতিক নেতা কর্মী ও এলাকার শুভাকাঙ্খীরা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ভীড় জমায়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বৎসর। মৃত্যু কালে সে বাবা, ভাই-বোন, স্ত্রী ও এক শিশু কন্যা সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Model Hospital

এদিন বিকাল ৫টায় আশিকাটি চাঁদখার বাজার সংলগ্ন কাশিম খান বাড়ি ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাস্টার, সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন খান সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, শিক্ষক সহ নানা শ্রেনী পেশার মানুষ। জানাযার নামাজ শেষে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।