বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ছাত্রলীগকে : নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২:৫০ এম
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ছাত্রলীগকে : নুরুল আমিন রুহুল এমপি

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, ছাত্রলীগ একটি আদর্শ সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই ছাত্রলীগকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৪ঠা মে) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে সংসদ সদস্যের সাথে উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নুরুল আমিন রুহুল বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাইলে আগামী ছেংগারচর পৌর নির্বাচন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। অপশক্তিরা ক্ষমতায় আসলে দেশে একটি অরাজকতা ও নৈরাজ্যের সৃষ্টি করবে। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তারা বাধাগ্রস্ত করবে। শেখ হাসিনার হাতে গড়া এই বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশরুল খাঁন তামিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জেলা স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্ল্যাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব, অ্যাড. মহসীন মিয়া মানিক, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, জহিরুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাড. আবির হায়াৎ শিহাব, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের বাবু, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অভি, টিপু, উপজেলা ছাত্রলীগের সদস্য গোলাম কিবরিয়া টিটু, মাহমুদুল হাসান, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা রিফাত উল্ল্যা সিয়াম, সামি, ষাটনল ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিফাত, হিমেল, রাজিব, বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিসান, তোফায়েল, কলাকান্দা ইউনিয় ছাত্রলীগের নেতা তুহিন, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিব।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন জেলা সেচ্চাসেবক লীগের সহ-সভাপতি শরিফ উল্ল্যাহ সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি শিকদার, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আশ্রাফুল আলম মিলন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু, সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খাঁন, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খাঁন, সাধারণ সম্পাদক এনামুল হক ইমতিয়াজ, পৌর যুবলীগের সদস্য নাজমুল খাঁন, পৌর যুবলীগ নেতা ওমর খাঁন, হারিজ খাঁন, পৌর ছাত্রলীগ নেতা নুরে আলম নয়ন, রিফাত বাবু, মিম খাঁন, আকবর ফরাজী’সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital