সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী একজন ধর্মপরায়ন ব্যক্তি : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩, ৬:৩৭ পিএম
প্রধানমন্ত্রী একজন ধর্মপরায়ন ব্যক্তি : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

বিশ বছর যাবৎ নারায়ণপুর পৌরসভার নির্বাচন না হওয়া খুবই দুঃখজন মন্তব্য করে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বিশ বছর কি এখানে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ ছিল না। কোন এমপি-মন্ত্রী ছিল না। তখন কেন আপনারা এই পৌরসভার নির্বাচন নিয়ে প্রশ্ন করেননি। কাশিমপুর-চারটভাঙ্গা রাস্তার অবকাঠামো উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাড়ে চার বছর যাবৎ এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন অগ্রগতি হয় না কেন? এ কথা জিজ্ঞেসা করার নৈতিক দায়িত্ব আপনাদের। কারন ভোট দিয়ে তাদেরকে আপনারা নেতা বানিয়েছেন। প্রশ্ন তাদেরকে করতে হবে কেন এ উন্নয়ন কাজগুলো হচ্ছে না।

শনিবার (৬ মে) দুপুরে উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা অনেকেই মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে বিধাবা ও বয়স্ক ভাতার টাকা পান। জাতিরজনক বঙ্গবন্ধুর মতই শেখ হাসিনাও আপনাদের উন্নয়নে এবং গরীব অসহায়দের সহায়তার জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন ধর্মপরায়ন ব্যক্তি। তিনি সবসময় নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। তিনি কৃষি কাজ পছন্দ করেন। তাই নিজের ঘরে কৃষি কাজের অনেক খামার বানিয়েছেন। তিনি আপনাদের অন্তালো। আশা করি যে কোন মূল্যে শেখ হাসিনার নেতৃত্বকে আপনারা সমর্থন জানাবেন। নৌকাকে এগিয়ে নিয়ে যাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতা হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ফারুক বিন জামান, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার প্রমুখ।

Model Hospital

ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকারের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক তালুকদার এবিএম মুসা, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ তপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা গিয়াস উদ্দিন মজুমদার, ওসমান গণি পাটোয়ারী, ছাত্রলীগ নেতা মাসুদ রানা শান্ত সহ নেতৃবৃন্দ।

এছাড়া মতলব পৌরসভা এবং উপজেলার নায়েরগাঁও উত্তর ও দক্ষিণ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।