শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা আওয়ামীলীগের নিবেদিত প্রাণ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩, ৮:৪৩ পিএম
চাঁদপুর জেলা আওয়ামীলীগের নিবেদিত প্রাণ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল
চাঁদপুর জেলা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ হচ্ছেন চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণ পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল করিম পাটওয়ারীর সুযোগ্য সন্তান, শিক্ষানুরাগী ও সমাজসেবক, জেলা আওয়ামী লীগের ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও দীর্ঘ কয়েক যুগ ধরে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলোতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
বিগত ২০২০ সালে করোনা মহামারী পরিস্থিতি সৃষ্টি হলে জেলার সর্বস্তরের জনগণের পাশে ছিলেন। সারাবিশ্বে যখন টালমাটাল অবস্থা বিরাজমান ছিল তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে জেলাবাসীর কাছে প্রশংসা কুড়িয়েছেন। কর্মীবান্ধব এই নেতা প্রতিদিনই মানবিক সেবা নিয়ে জনগণের দোরগড়ায় ছুটে চলছেন। যেকোন প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াচ্ছেন। বাড়িয়ে দিচ্ছেন সহযোগীতার হাত। শুধু রাজনীতিতেই নয় সামাজিক কাজেও চাঁদপুর জেলাব্যাপী প্রশংসা বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল । দেশের নানা ক্রান্তিকালে মানবিক সেবা দিয়ে তিনি ইতোমধ্যে চাঁদপুরের গণমানুষের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। বহুমুখী মানবিক ও সেবামূলক কাজ করে তিনি চাঁদপুর জেলার সবার কাছে পরিচিতি পেয়েছেন মানবাতার ফেরিওয়ালা হিসেবে।
বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এ বছর সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে জেলার শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে জেলা আওয়ামী লীগ সহ তৃণমূল নেতাকর্মীদের প্রাণ হিসেবে বিবেচনা করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আবু নঈম পাটওয়ারী বিকল্প নেই। তিনি জেলা আওয়ামী লীগের একজন দক্ষ সংগঠক। সবসময় তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে দলকে সাংগঠনিক ভাবে গতিশীল করতে কাজ করে চলছেন তিনি।
বিগত ২০০৫ সালের ২৫ মে চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আবু নঈম পাটওয়ারী দুলাল।
রাজনৈতিক দূরদর্শিতায় অত্র জেলার ৮ উপজেলা, পৌরসভা, সকল ইউনিয়নসহ জেলার সকল ইউনিটের আওয়ামী লীগে’কে  ঐক্যবদ্ধ রাখা ও সাংগঠনিক কর্মদক্ষতার কারণে ২০১৬ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবু নঈম পাটওয়ারী দুলাল’কে পুনরায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আবু নঈম পাটওয়ারী দুলাল’ সাধারন সম্পাদক পদে দায়িত্বে থাকার কারণে’ই তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সকল ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সকল নেতা-কর্মী ও সমর্থকদের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিয়েছেন। তাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে জননেতা বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর বিকল্প নেই বলে জানান জেলার তৃনমূল নেতা-কর্মী ও সমর্থকরা।
তৃনমূল নেতা-কর্মীরা জানায়, বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল একজন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান। স্বাধীন বাংলার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রাজনৈতিক সহযোদ্ধা। চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আওয়ামী লীগ নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমএলএ, মরহুম আঃ করিম পাটওয়ারীর জ্যৈষ্ঠ সন্তান, তাই এমন সূর্য সন্তানের হাতেই চাঁদপুর জেলা আওয়ামী লীগ নিরাপদ।
উল্লেখ্য: চাঁদপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ আবু নঈম পাটওয়ারী দুলাল একজন আলোকিত মানুষ।
তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ও শ্রেষ্ঠ সমবায়ী স্বর্ণপদক প্রাপ্ত হিসেবে ইতিপূর্বে মনোনীত হয়েছেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।