সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সোলাইমান মামুন মতলব দক্ষিণের মোবারকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩, ১০:৩৯ পিএম
সোলাইমান মামুন মতলব দক্ষিণের মোবারকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ২৩নং পশ্চিম মোবারকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উক্ত বিদ্যালয়ের জমিদাতা মোঃ সোলাইমান মামুন।
উপজেলা শিক্ষা অফিসারের স্মারক মূলে ৩ বছরের জন্য পশ্চিম মোবারকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি হিসেবে অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি হিসেবে চাঁদপুর পৌর শহরের প্রফেসর পাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ সোলাইমান মামুনকে সভাপতি নির্বাচিত করা হয়। কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহছান উল্যাহ।
কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য হয়েছেন মোঃ বিল্লাল হোসেন, নুরুন্নাহার বেগম, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মতলব দক্ষিণ পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইকবাল হোসেন, শিক্ষক প্রতিনিধি নাসরিন সুলতানা, অভিভাবক সদস্য হেলাল হোসেন, আঃ গফুর, কুলছুমা বেগম, মিস মুন্নি আক্তার। নব গঠিত কমিটির সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নব নির্বাচিত সভাপতি মোঃ সোলাইমান মামুন বিদ্যালয়ের শিক্ষক ও পূর্বের কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলি শুনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।
সম্প্রতি অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২৩নং পশ্চিম মোবারকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহছান উল্যাহ। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম গাজীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থন এবং মতামতের ভিত্তিতে মোঃ সোলাইমান মামুনকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পরে নির্বাচিত ওই কমিটি রেজুলেশন করে উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হলে গত ১১ মে তা অনুমোদিত হয়। অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার।
নবনির্বাচিত সভাপতি মোঃ সোলাইমান মামুন বলেন, ২৩নং পশ্চিম মোবারকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, অত্র এলাকার সকলের সহযোগীতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন করার সর্বাত্মক চেষ্টা করে যাবো। এদিকে নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ। বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এবং পড়ালেখার মানোন্নয়নে সকলেই এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কচুয়ায় বসতঘরে টিন কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম
কচুয়ায় বসতঘরে টিন কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ

কচুয়ায় বসত ঘরে টিন কেটে স্বর্ণালংকার, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল চুরি।

কচুয়ায় বসত ঘরের টিনকেটে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণ, ১ হাজার ৭শত সৌদি রিয়াল, নগদ এক লক্ষ টাকা, পাসপোর্ট ও জমিজমার দলিলসহ আসবাবপত্র মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের দারচর গ্ৰামের মসজিদ বাড়িতে এই ঘটনা ঘটে।  এই ঘটনায় ভুক্তভোগী ওই বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে প্রবাসী সেলিম মিয়া বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী প্রবাসী জানান, গত শনিবার দিনে পরিবার সকলে মিলে শ্বশুরবাড়িতে বেড়াইতে যাই।
সোমবার সকালে বাড়িতে এসে দেখি আধাপাকা বিল্ডিং এর দরজা জানালা সকল কিছু  ঠিক আছে। রুমের ভিতর প্রবেশ করে দেখি ঘরের কার ছিদ্র করে রেখেছে এবং স্টিলের আলমারি খোলা, রুমের  মালামাল সকল কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। খোঁজাখুঁজি করে দেখি স্টিলের আলমারি থাকা ৬ ভরি স্বর্ণ, ১ হাজার ৭শত সৌদি রিয়াল, নগদ এক লক্ষ টাকা, পাসপোর্ট, একটি এন্ড্রয়েড সেট মোবাইল, বাড়ির জমি জমা দলিলসহ ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে ।
তিনি আরো জানান, চোর চক্র আধা পাকা বিল্ডিং এর টিনের চাল খুলে প্রবেশ করে কার ছিদ্র করে মই দিয়ে নিচে নেমে মালামাল গুলো চুরি করে পুনরায় ম‌ই দিয়ে ওই ছিদ্র বের হয়ে চলে যায়।
আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি‌‌।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, চুরির ঘটনাটি তদন্ত করছে। পরবর্তীতে চোরের বিষয়টি শনাক্ত হলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।