সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অালগী উত্তর ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মাঝির মনোনয়নপত্র দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ১:০৩ পিএম
অালগী উত্তর ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মাঝির মনোনয়নপত্র দাখিল

মোঃ সাজ্জাদ হোসেন রনি : অাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাইমচর উপজেলার ২নং অালগী উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সিদ্দিক মাঝি মনোনয়নপত্র দাখিল করেন।

৮ ডিসেম্বর বুধবার বেলা ১১.০০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সিদ্দিক মাঝি। এই সময় উপস্থিত ছিলেন, স্থানীয় নজরুল ইসলাম ভোলা মাঝি, জহির মাঝি, বিল্লাল মাঝি, নজু জমাদার, রাসেল মাঝি, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেম্বার প্রার্থী সিদ্দিক মাঝি এক বিবৃতিতে বলেন, অামি উত্তর অালগী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে এই ওয়ার্ডের জন-সাধারণের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। অার এই অভিপ্রায় থেকে এবং অত্র ওয়ার্ডের জনগণের পরামর্শক্রমে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি। অামি অত্র ওয়ার্ডের অসহায়, অবহেলিত মানুষকে সহযোগিতা করে সরকারের দেওয়া সকল সুযোগ-সুবিধা তাদের দৌড়গড়ায় পৌছে দিতে চাই। সেই সাথে সরকারের অভূতপূর্ব উন্নয়নে ক্ষুদ্র একজন সেবক হিসেবে অংশগ্রহণ করতে চাই।

স্থানীয় ফারুক গাজী বলেন, মেম্বার প্রার্থী সিদ্দিক মাঝি ৬নং ওয়ার্ডের জন প্রতিনিধি না হয়েও ইতিপূর্বে নিজ অর্থায়নে রাস্তা মেরামত সহ নিজ উদ্যোগে এই ওয়ার্ডবাসীর অনেক উপকার করেছেন।

Model Hospital

স্থানীয় শাহাজাহান ভূইয়া বলেন, বর্তমানে বাংলাদেশের ইউপি নির্বাচনে বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়নগুলোতে যুবকদের ছড়াছড়ি। তাছাড়া, এই ওয়ার্ডের মেম্বার প্রার্থী সিদ্দিক মাঝি গরীব মেহনতি মানুষের জন্য কাজ করে থাকেন। ৫ জানুয়ারি’র ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী সিদ্দিক মাঝি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করবে বলে অামি মনে করি।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।