সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর মুক্ত‌দিব‌সে পর্দা উঠল মু‌ক্তিযু‌দ্ধের বিজয় মেলার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ১:৪৮ পিএম
চাঁদপুর মুক্ত‌দিব‌সে পর্দা উঠল মু‌ক্তিযু‌দ্ধের বিজয় মেলার

সাইদ হোসেন অপু চৌধুরী : ‘এসো মি‌লি মু‌ক্তির মোহনায়’ এ শ্লোগা‌নকে ধারন করে ৮ ডি‌সেম্বর চাঁদপুর মুক্ত‌ দিব‌সে আউটার স্টে‌ডিয়া‌মে শুরু হ‌য়েছে মুক্তিযুদ্ধের ‌বিজয় মেলা। মুক্তিযুদ্ধের বিজয় মেলায় গৌর‌বের ৩০ বছর পূ‌র্তিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।

বুধবার দুপুরে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে মেলার আনুষ্ঠানিক উ‌দ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি এম‌পি। এর আগে চাঁদপুর আউটার স্টেডিয়ামে জাতীয় সংগীত ও পতাকা তুলে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, একাত্তর ও পঁচাত্তরেরর পরাজিত শক্তিরা এখন দেশে বিদেশে থেকে দেশের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এরাই তারা, যারা জাতিন পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ দেশে ভয়াবহ অপকর্মে লিপ্ত ছিল। আমরা আর পিছনে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। সকল অপশক্তিকে রুখে দিতে হবে। সকল ভুল ভ্রান্তি দূর করে আমরা এগিয়ে যাচ্ছি। অতিতের জঞ্জাল পরিস্কার করছেন জননেত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বিভিন্ন আচরণ কিংবা কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। এর মধ্যে অনেকেই সরকারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। খুবই দুঃখজনক, এটি আমাদের কাম্য নয়। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনা সরকার জনগণের সরকার।

Model Hospital

বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্বাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের সভাপতিত্বে ও উদযাপন পরিষদের মহাস‌চিব হারুন আল র‌শিদের পরিচালনায় মুক্তিযুদ্ধের ‌বিজয় মেলায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মঈনুল হাসান।

এছাড়া বিজয় মেলা উদযাপন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, স্থায়ী কমিটির সদস্য ইয়াকুব আলী মাস্টার উপস্থিত ছিলেন।

এদিকে মেলাকে সফল করতে মেলা মাঠের স্টল ও মঞ্চ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ৩০ বছ‌রের মেলার পদার্পণে সু‌বিশাল প‌রিস‌রে অনুষ্ঠিত হ‌তে যা‌চ্ছে মেলার কার্যক্রম। জেলা ও জেলার বাই‌রের প্রায় অর্ধশতাধিক সাংস্কৃ‌তিক ও নাট‌্য সংগঠন এবছর মেলা ম‌ঞ্চে দর্শক উপ‌ভোগ্য অনুষ্ঠান প‌রি‌বেশন কর‌বে।

মেলা ম‌ঞ্চে প্রতি‌দিন থাক‌ছে বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের তা‌দের মহান মু‌ক্তিযু‌দ্ধের বি‌রো‌চিত ঘটনাবলীর স্মৃতিচারণ। প্রতিবছ‌রের ন‌্যায় এবছ‌রেও মেলা মা‌ঠে থাক‌ছে মহান মু‌ক্তিযু‌দ্ধের ই‌তিহাস নি‌য়ে গড়া সুস‌জ্জিত স্মৃ‌তিসংরক্ষণ ৭১ গ‌্যালারী। থাকছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। এখানে নতুন প্রজন্ম মু‌ক্তিযু‌দ্ধের ইতিহাস ও চাঁদপু‌রের বীর সেনানীদের সাথে প‌রি‌চিত হ‌তে পার‌বে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।