শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর সরকারি কলেজ সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি ফয়সাল সাধারণ সম্পাদক রাতুল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩, ৮:৩৯ পিএম
ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর সরকারি কলেজ সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি ফয়সাল সাধারণ সম্পাদক রাতুল

স্টাফ রিপোর্টার : আদর্শ ও দক্ষ জাতি গঠনে চাই বিজ্ঞানভিত্তিক কর্মমুখী সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা এই প্রতিপাদ্য সামনে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সরকারি কলেজ শাখার সম্মেলন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে রবিবার বেলা ১২টায় চাঁদপুর শহরের ছায়াবানী মোড় রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্র আন্দোলন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান।

তিনি বলেন, সন্ত্রাস মুক্ত ও প্রভাব মুক্ত শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে যোগ্য দক্ষ ও নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন দেশব্যাপী কাজ করে যাচ্ছে। দক্ষ নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক কর্মমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।

Model Hospital

কলেজ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজুর রহমান।

কলেজ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ রাকিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন, মহিউদ্দিন মিয়াজী মাসুম, মোহাম্মদ আসাদুল্লাহ সুমন।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সরকারি কলেজ শাখার ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা। এতে সভাপতি ডি এম ফয়সাল সহ-সভাপতি কেএম.মাসুদুর রহমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাতুল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital