বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু

মাসুদ হোসেন : প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩, ৮:৪৯ পিএম
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু

মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া ঠাকুর বাড়ি এলাকায় প্রাইভেটকার চাপায় মায়া রানী (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।  রবিবার ২৮ মে বিকেল সাড়ে ৪টায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চরবাকিলা সূত্রধর বাড়ির মৃত বেনুলাল সূত্রধরের স্ত্রী মায়া রানী বাড়ির সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় কুমিল্লাগামী ঢাকা জর্জ কোর্টের এ্যাডভোকেট এর স্টিকার সম্বলিত ঢাকা মেট্রো-গ ১২-০৪০৪ নম্বরের একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে গেলে পিছনে থাকা একটি মোটরসাইকেল প্রাইভেটকারটিকে ধাওয়া করে বাকিলা এলাকা থেকে আটক করে ঘটনাস্থলে নিয়ে আসে। এতে ঘটনাস্থলেই মায়া রানীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হতে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান। মায়া রানী পারিবারিকভাবে খুবই অসহায়।

নিহত মায়া রানীর নাতি পরেশ চন্দ্র জানান, আমার দাদি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে লাকড়ি কুড়াতে গেলে পশ্চিম দিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই পক্ষের লোকজনকে থানায় নিয়ে আসা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের পর দুই পক্ষের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হবে। তবে নিহতের লাশ বাড়িতেই রাখা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital