শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউপিতে কর নিরুপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩, ৯:৫৮ পিএম
শাহমাহমুদপুর ইউপিতে কর নিরুপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের কর নিরুপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভা ইউপি সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর নিরুপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ আবুল হোসেন এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিভিন্ন খাত হতে কর নিরুপন ও আদায় বিষয় নিয়ে দীর্ঘসময় উপস্থিত ইউপি সদস্যগণ আলাপ আলোচনা করেন। গত ১ বৎসর ৪ মাসে ইউনিয়ন পরিষদে কত টাকা বিভিন্ন স্থান হতে কর আদায় হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে তা হিসাব করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদে কোন কোন খাত থেকে কর আদায় করা যায় সে বিষয়ে আলোচনা হয়। উক্ত মৌখিক হিসাবটি অসম্পন্ন হওয়ায় আগামী জুলাই মাসের ২৯ তারিখে পূণরায় সভার সিদ্ধান্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী, ইউপি সদস্য মোঃ নাজির হোসেন, মোঃ কবির হোসেন,  মোঃ বিল্লাল হোসেন খান, শাহাদাত হোসেন, ইব্রাহীম তালুকদার, মোঃ জিয়াউর রহমান তপাদার, সোহেল পাটোয়ারী সোহাগ, মহিলা সদস্য ফিরোজা বেগম, লাকি বেগম, মুক্তা বেগম, কমিটির সদস্য রাকিব হোসেন, জুয়েল হোসেন প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital