শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই: মো.গোলাম হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১০:৫৩ পিএম
বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই: মো.গোলাম হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো.গোলাম হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকারের বৃহৎ কর্মকান্ডের কারনে বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতা ব্যতীত নিজস্ব অর্থায়নে বৃহৎ পদ্মা সেতু নির্মিত হয়েছে। তাছাড়া কর্নফুলী ট্যানেল,মেট্টো রেল,উড়াল সেতু হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নিজেদেরকে ও সে ভাবে প্র¯ুÍত হতে হবে। সারাদেশের ন্যায় আমাদের কচুয়া হবে স্মার্ট।

৩০ মে গতকাল মঙ্গলবার দিনব্যপী কর্মসূচীর অংশ হিসেবে সকালে বিতারা ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খানের জানাজা অংশগ্রহন শেষে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য উপাত্ত তুলে ধরে উপজেলার স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে কচুয়া উপজেলার সাচার বাজার,শিমুলতলী,বাছাইয়া,মাসনিগাছা এলাকায় পথসভা শেষে আশ্রাফপুর মাদ্রাসার মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.সফিকুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু ইফসুফ ও যুবলীগ নেতা জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান শিশির। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাশেম ভূইয়া,যুগ্ম-সম্পাদক মনির হোসেন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহাদাৎ মিয়া,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম,উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম টগর,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো লিটন মুন্সি,সাধারন সম্পাদক মো.শাহাদাৎ হোসেন,গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন উদ্দিন,সাধারন সম্পাদক মো.মনির হোসেন মেম্বার, গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সেলিম হোসেন,সাধারন সম্পাদক মো.বিল্লাল হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital