বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সকল অশুভশ‌ক্তির বিরু‌দ্ধে আমা‌দের ঐক‌্যবদ্ধ সংগ্রাম অব‌্যাহত থাক‌বে: সু‌জিত রায় নন্দী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:১৪ পিএম
সকল অশুভশ‌ক্তির বিরু‌দ্ধে আমা‌দের ঐক‌্যবদ্ধ সংগ্রাম অব‌্যাহত থাক‌বে: সু‌জিত রায় নন্দী

সাইদ হোসেন অপু চৌধুরী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্ব‌দেশ প্রত‌্যাবর্তণ উপল‌ক্ষে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার আ‌য়োজ‌নে আ‌লোচনা সভা জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

৩০ মে মঙ্গলবার বি‌কে‌লে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক সু‌জিত রায় নন্দী।

এ সময় তি‌নি ব‌লেন, ১৯৮১ সা‌লের ১৭ মে দে‌শে ফি‌রে এস‌ছি‌লেন। সে‌দিন দে‌শে আবার গণতন্ত্র পুনউদ্ধার হ‌য়ে‌ছিল। আজ‌কে ব‌াংলাদেশ বি‌শ্বের বু‌কে অর্থনৈ‌তিক ও অসাম্প্রদা‌য়িকতার রোল ম‌ডেল। আজ‌কে শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ উন্নয়শীল রা‌ষ্ট্রে প‌রিনত হ‌য়ে‌ছি। ওনার মেধা, রাজ‌নৈ‌তিক প্রজ্ঞার কার‌নে দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। করনাকা‌লে আপনারা দে‌খে‌ছেন দে‌শের মানুষ বিনামূ‌ল্যে টিকা পে‌য়ে‌ছে। যারা বাংলা‌দেশ‌কে কার্যকর রা‌ষেট্র পরিচালিত কর‌তে চে‌য়ে‌ছিল তারারআজ ব‌্যার্থ হ‌য়ে‌ছে। ওনার নে‌তৃ‌ত্কে আজ আমরা ঐক‌্যবদ্ধ। সকল অশুভশ‌ক্তির বিরু‌দ্ধে আমা‌দের ঐক‌্যবদ্ধ সংগ্রাম অব‌্যাহত থাক‌বে।

তি‌নি আরও‌ বলেন, শেখ হা‌সিনা‌কে আজ‌কে হতৗার হুম‌কি দেওয়া হ‌চ্ছে। দে‌শের উন্নয়ন‌কে থা‌মি‌য়ে দি‌তে জন‌নেত্রী‌কে হত‌্যার হুম‌কি দেওয়া হ‌চ্ছে।১৯৭৫ সাল ও ২০২৩ সালরএক নয়। আমরা সবাই এ চাঁদপু‌রের মাটির সন্তান তাই কাউ‌কে এ মা‌টি‌তে ছি‌নি‌মি‌নি কর‌তে দেওয়া হ‌বে না। আজ‌কে অ‌বৈধভা‌বে নদী‌তে বালু কাটার কার‌নে পদ্মা মেঘনায় যত্রতত্র ভাংগন হ‌চ্ছে। পদ্মা মেঘনায় যারা বালু উ‌ত্তোলন বন্ধ না হ‌লে এর বিরু‌দ্ধে কথা বলা বন্ধ হ‌বে না। প্রশাসন‌কে বল‌তে চাই চাঁদপু‌রের জনগণ আপনা‌দের সাথে আ‌ছে তাই আপনারা এ অ‌বৈধ বালু উ‌ত্তোলন বন্ধ করুন।

Model Hospital

আ‌লোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মে‌দ ও‌ সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপ‌তি মাহবুবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধরণ সম্পাদক মোঃ ও‌হিদুল ‌ইসলা‌মের প‌রিচালনায় আ‌লোচনা সভায় আরও বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক অ্যাড.জ‌হিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইমলাম মিয়াজী, সদস‌্য অ্যাড. ব‌দিউজ্জিামান কিরন, পৌর আওয়ামী লীগ নেতা মঞ্জু মা‌ঝি, সা‌ব্বির হো‌সেন মন্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ন আহ্বায়ক শফিক গাজী, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, রেল শ্রমিক লীগের নেতা জুয়েল পাটোয়ারী প্রমুখ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ