শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বালুসহ ৫০ বাল্কহেড জব্দ, শতাধিক শ্রমিক আটক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৯:০৭ পিএম
চাঁদপুরে বালুসহ ৫০ বাল্কহেড জব্দ, শতাধিক শ্রমিক আটক
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে অবৈধ বাল্কহেডের উপর অভিযান চালিয়েছে চাঁদপুর নৌ পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে নৌ পুলিশের কয়েকটি ইউনিট।
এসময় ৫০ টি বাল্কহেডসহ শতাধিক শ্রমিককে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। অভিযানে যেসব বাল্কহেডে বৈধ কাগজপত্র, ফিটনেস ত্রুটি, এবং চালক ও সুকানিদের লাইসেন্স রয়েছে কিনা তা যাচাই-বাছই করা হয়।
নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানায়, বেশ কিছুদিন ধরে চাঁদপুরে পদ্মা-মেঘনায় বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে।
নৌ পুলিশ এর আগেও কয়েকবার অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। চলতি বছর ১৫৫ টি বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বাল্কহেডের উপর আবারও অভিযান করা হয়েছে। অভিযানে আটকৃত ব্যক্তি ও বাল্কহেডের উপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌপথকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখতে নৌ পুলিশ কাজ করে যাচ্ছে। নদীতে কোন অনিয়ম কোন ভাবে বরদাস্ত করা হবে না। নদী কেন্দ্রী যে কোন অপরাধে কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
নৌ পুলিশ সুপার আরও জানান, যারা রাতের আধাঁরে বালু উত্তোলন করে, আমরা তাদের বিরদ্ধে ত্রীমাতৃক অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা তাদেরকে বালু উত্তোলন করতে দেই না। তারপরও যারা চুরি করে বালু উত্তোলন করে, সেগুলো যাতে পরিবহন করে অন্যকোথাও বিক্রি করতে না পরে, তার জন্য আমাদের এই অভিযান। নৌ পুলিশের ৫টি টিম ভোররাত থেকে এই অভিযানে অংশ নেয়। এতে ৫০ টি বাল্কহেডসহ শতাধিক শ্রমিককে আটক করা হয়। এদের কারোই বালু উত্তোলনের অনুমোদন নেই। সবাই চোরাই ভাবে বালু পরিবহন করছে।
এছাড়া এখানে অনেক বাল্কহেড আছে, যাদের নিবন্ধন নেই। আমাদের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন এবং অনিবন্ধিত বাল্কহেডের উপর অভিযান চলমান থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. তোফাজ্জেল হোসেন, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (মোহনপুর) মো. মনিরুজ্জামানসহ নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital